সময় কলকাতা ডেস্ক, ২৭ জানুয়ারি : প্লে ব্যাক গান আর গাইবেন না জানিয়ে দিলেন অরিজিৎ সিং। আচমকা নিজের সিদ্ধান্ত তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে জানালেন অরিজিৎ সিং। যার গান বিভিন্ন চলচ্চিত্রে সাড়া ফেলত এবং অন্য মাত্রা দিত, তাঁর নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে অবসর বিরাট ধাক্কা সঙ্গীত অনুরাগীদের কাছে। তিনি গান গাইবেন তবে নেপথ্য কণ্ঠসঙ্গীত শিল্পী হিসাবে তাঁর গান আর শোনা যাবে না, জানিয়ে দিলেন ৩৮ বছর বয়সী তারকা গায়ক অরিজিৎ সিং।নিজের এক্স হ্যান্ডেল পোস্টে কী জানিয়েছেন তিনি?
“হ্যালো, সবাইকে নববর্ষের শুভেচ্ছা।শ্রোতা হিসাবে এত বছর আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমি এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিতে যাচ্ছি না।আমি এইখানে স্তব্ধ হচ্ছি।এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল।”- এই ছিল অরিজিৎ সিং-এর বিদায় সাক্ষর। তবে গান থেকে সম্পূর্ণ সরে যাচ্ছেন না জানিয়েছেন অরিজিৎ।


More Stories
নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে
তারাপিঠে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা ৮, গ্রেফতার হোটেল মালিক
চার্চিলের কাছে ২কোচ ও ১২খেলোয়াড় সহ মাত্র ১০০ টাকায় হস্তান্তর জামশেদপুর এফসি