Home » রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে বড় রদবদল

রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে বড় রদবদল

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩১ জানুয়ারি : রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে বড় রদবদল।

ডিজি রাজীব কুমারের মেয়াদ শেষের ঠিক প্রাক্কালে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ-প্রশাসনে বড়সড় রদবদল রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসেবে নিযুক্ত হলেন আইপিএস আধিকারিক পীযূষ পাণ্ডে।

একই সঙ্গে কলকাতা পুলিশের শীর্ষস্তরেও বড় পরিবর্তন আনা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে মনোজ ভার্মাকে সরিয়ে নতুন নগরপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রতীম সরকারকে। শুক্রবার নবান্ন থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে পুলিশ প্রশাসনের শীর্ষস্তর থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত এই ব্যাপক রদবদলের নির্দেশ দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি,  পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের বড় রদবদলে বারাসত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি (DIG Presidency Range) হিসেবে বদলি করা হয়েছে [

নতুন ভারপ্রাপ্ত ডিজিপি (DGP) রাজীব কুমারের অবসরের পর ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে (Peeyush Pandey) রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিয়োগের পাশাপাশি প্রাক্তন সিপি বিনীত গোয়েলকে এডিজি (আইন-শৃঙ্খলা) পদে ফিরিয়ে আনা হয়েছে এবং জাভেদ শামিমকে এডিজি, এসটিএফ (STF)- এর দায়িত্ব দেওয়া হয়েছে।কলকাতা পুলিশের অভ্যন্তরেও ব্যাপক রদবদল হয়েছে।

About Post Author