দীপ সেন,সময় কলকাতা , ২৯ জানুয়ারি : “এই মোটা বিজেপির দালাল,”- বেনজির অশালীন ভাষায় আক্রমণ বিজেপি নেতাকে। বিজেপি নেতা কি করে বিজেপি দালাল হন, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে! বারাসাত ১ নম্বর বিডিও অফিসে এসআইআর শুনানিতে হাজির বিজেপি নেতা কাশেম আলির উপর ভাষা সন্ত্রাসের মধ্যে দিয়ে চড়াও হল তৃণমূল সমর্থকরা। শুধু তাই নয়, দল বদলু বলেও রীতিমতো গালিগালাজ শুনতে হল তাঁকে। সংবাদ মাধ্যমের সামনে কার্যত হেনস্থা হতে হয় তাঁকে। তবে কাশেমের সঙ্গী সতীর্থরা পাল্টা প্রতিবাদ করায় কলহ বিবাদ বড় আকার নেয় নি। ছোটজাগুলিয়া বিডিও অফিসের এসআইআর শুনানির লাইনে ঘটা কাণ্ডে তৃণমূলের চরিত্রর বহিঃপ্রকাশ ঘটেছে জানিয়ে বিজেপি নেতা কাশেম আলি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি বুক বাজিয়ে ২০১৭ সাল থেকে বিজেপি করে আসছেন এবং নির্বাচন কমিশন তাকে ডেকেছিল বলেই তিনি এসআইআর-এর হাজিরা দিতে এসেছিলেন। তিনিও বলেন নির্বাচন কমিশন হিন্দু মুসলিম বিচার করে কাউকে ডাকছে না। সব ধর্মের লোককেই ডাকা হচ্ছে শুনানিতে। তৃণমূল অবশ্য জানিয়েছে, এই ঘটনার সঙ্গে দলের যোগ নেই এবং তার পাড়ার ছেলেরা ব্যক্তিগত ক্ষোভে বিজেপি নেতা কাসেম আলিকে বিক্ষোভ দেখিয়েছে। কাশেম আলির এলাকার বাসিন্দারা অবশ্য জানিয়েছে, বিশেষত তাদের ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল নয় বিজেপি আর তাই বিজেপি করার জন্য কাশেম আলিকে বিক্ষোভ দেখানো হয়েছে এবং দালাল বলা হয়েছে।।
More Stories
ব্যাঙ্ক গিয়ে নিখোঁজ, ক্লাব থেকে উদ্ধার গৃহবধূর দেহ
বারুইপুর : জমা-খরচ, দৈব বিচার এবং এনকাউন্টার নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া কী?
বারুইপুর ‘এনকাউন্টার’: কর্মের ফল নাকি “সকালে জমা, বিকেলে খরচ!”