সময় কলকাতা ডেস্ক, ৩১ জানুয়ারি : দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল নেতার গাড়ি বিস্ফোরণ, উড়ল অ্যাসবেসটসের ছাদ , গাড়ি গেল দুমড়ে মুচড়ে ।
দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে গাড়ি বিস্ফোরণ ঘিরে এলাকায় উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগনার কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ ঘটে। শুক্রবার রাতে বিস্ফোরণ ঘটে।গ্যারাজে রাখা ছিল গাড়িটি। এলাকা উত্তপ্ত। এই বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কুতুবউদ্দিন পাইক গাজীপুর অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতিও বটে। আইএসএফ অভিযোগ করেছে, কুতুবউদ্দিন গাড়ির মধ্যে বোমা মজুত করেছিলেন। অন্যদিকে, কুতুবউদ্দিন বলেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঘটনাটি ঘটেছে। তাঁর গাড়িতে বিরোধীরা বোমা রেখেছিল। সবমিলিয়ে, শনিবারও এলাকায় উত্তেজনা রয়েছে।কুলপি থানার পুলিশ ঘটনার তদন্তে ।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!