সময় কলকাতা ডেস্ক, ৩ ফেব্রুয়ারি : এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা সবার জানা। কিন্তু বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলে সেখানেও জ্ঞানেশ কুমার লজিকের কথাই তুললেন। জ্ঞানেশের লজিকে অপমানিত মমতা বৈঠক বয়কট করলেন। কী হয়েছিল বৈঠকে? সূত্রের পাওয়া খবর ঘড়িতে বিকেল চারটে। নির্বাচন কমিশনের সদনে কালো শাল পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় , কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর-এ ভুক্তভোগীদের তথা মৃতদের নিয়ে সদলবলে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংক্রান্ত অভিযোগ জানাতে শুরু করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠক শুরু হতেই জ্ঞানেশ কুমার বলেন, “এই অভিযোগের কোনও লজিক আছে কি? কেন কথা শুনতে হবে?” এতেই বিরক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জানিয়ে দেন, “কথাই যখন শোনা হবে না তাহলে এখানে থাকার কোনও প্রশ্নই ওঠে না।” অতঃপর বৈঠক বয়কট করে চলে আসেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে “অহংকারী ও অগণতান্ত্রিক” বলে নিশানা করেন এবং বলেন যে তিনি এমন “মিথ্যেবাদী” নির্বাচন কমিশন আগে দেখেননি। তিনি বৈঠকের পরিবেশ নিয়েও প্রশ্ন হলেন। সীমা খান্নার উপস্থিতি নিয়ে তাঁর প্রশ্ন বিজেপির আইটি সেলের লোক বৈঠকে থাকবে কেন!
জ্ঞানেশের লজিকে অপমানিত মমতার বৈঠক বয়কট


More Stories
হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল
২১ জুলাই স্মরণ : টেক্কা দিল কোন শিবির ? মমতা নাকি ঋতব্রত?
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি