Home » হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল

হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৯ অগাস্ট : হালিশহরে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ। গাড়িতে নিক্ষেপ করা হল কাদা।  হালিশহরের পুলিশ লক-আপে মৃত্যু হওয়া  তৃণমূল কর্মী বীরজু কেওটের বাড়িতে যাওয়ার পথে বীজপুরে এই ঘটনা ঘটে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর স্লোগান। গাড়িতে কাদা লেপে দেওয়া হয় বলে অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করেছেন, বড় বড় ইট পড়েছে গাড়িতে। মাথা ফেটে যেতে পারত। এই খুনে যে বিজেপি নেতা জড়িত তিনি হামলা সংগঠিত করেছেন বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ। পুলিশের নাকের ডগায় এই আক্রমণ হয়েছে বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Oplus_131072

হালিশহর যাওয়ার পথে  বীজপুরে প্রবল বিক্ষোভের সামনে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিক্ষোভকারীদের অভিযোগ , শান্ত এলাকা অশান্ত করতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী থেমে যাননি।মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দোলা সেন – কল্যান বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে নিয়ে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান  এবং পরিবারের মানুষের সঙ্গে কথা বলেন ।উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস কর্মী বিরজু কেওটকে থানায় নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার চালিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ।মৃতের স্ত্রী অভিযোগ করেছেন , হাত-পা বেঁধে আমার স্বামীকে নির্মমভাবে মারধর করা হয়েছে। শরীরে সেই বাঁধনের দাগ স্পষ্ট, কান থেকেও রক্ত বেরিয়েছে। সোশ্যাল মিডিয়ার সেই ছবি প্রকাশ করে প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। মৃতের পরিবারের পাশে দাঁড়াতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হালিশহর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অশ্রাব্য গালিগালাজ করা হয়, নিক্ষেপ করা হয় বড় বড় ইঁট।  প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও পুলিশের ও বিজেপি সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।।

About Post Author