দীপ সেন,সময় কলকাতা : শেখ শাজাহান এখন বলছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। বারাসাত আদালতে তাঁকে তোলা হয়েছিল। আদালতে তাঁকে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, তিনি রাজনৈতিক চক্রান্তর শিকার।কারা এই চক্রান্ত করেছে জানতে চাইলে তিনি পরোক্ষে বিজেপিকে আক্রমণ করে বলেন যারা ইডি সিবিআই চালায় তারাই চক্রান্ত করেছে। সাংবাদিকরা যখন শাজাহানকে বলেন, ইডি আধিকারিকরা তাঁর হাতে আক্রান্ত হয়েছিলেন তখন তা মানতে না চেয়ে শাজাহান বলেন, এই ধরণের কোনো প্রমাণ নেই এবং ভিত্তিহীন অভিযোগ। তিনি সাংবাদিকদের বলেন, তিনি আক্রমণ করেছেন এরকম কোনো ছবি আছে কি? অতঃপর তিনি বলেন, গোল গোল করে তাঁকে “গোলগোল করে “তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা ঠিক নয়। উল্লেখ্য, সন্দেশখালির ত্রাস হিসেবে কুখ্যাত শাজাহানের বিরুদ্ধে খুন, শোষণ, যৌন নিগ্রহ ও সরকারি আধিকারিকদের ওপরে হামলা ইত্যাদি সহ একাধিক মামলা চলছে।।
শেখ শাজাহান বলছেন, তাঁকে বিরোধীরা ফাঁসিয়েছে
Oplus_131072


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী