অর্ঘ্ পাত্র, সময় কলকাতা :১০ নভেম্বর ২০২৫, রাজধানীতে ঘটে ভয়াবহ বিস্ফোরণ আর ভারত জুড়ে দেখা দেয় আতঙ্কের আবহ। সেদিন সন্ধ্যায় দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, যাতে অন্তত ১২ জন নিহত এবং অনেকে আহত হন বিস্ফোরণ হওয়া গাড়িটি চালাচ্ছিলেন ডঃ উমর নবী, যিনি আল ফাতাহ বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক ছিলেন এবং বিস্ফোরণেই তার মৃত্যু হয়। লালকেল্লা সংলগ্ন বিস্ফোরণ এবং তার প্রেক্ষাপটে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র যার রেশ কাটতে না কাটতেই ফের দিল্লির লালকেল্লা, চাঁদনি চকে জঙ্গি হামলার আশঙ্কা।রাজধানীতে বিস্ফোরণের ছক , নাশকতার আশঙ্কা ঘিরে জারি হাই অ্যালার্ট।
রাজধানীর লালকেল্লা ও চাঁদনী চক সংলগ্ন বিস্ফোরণের ছক ঘিরে জমাট হচ্ছে আশঙ্কা। রাজধানীর কেন্দ্রস্থলে জঙ্গি হামলার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। সূত্রের খবর, লালকেল্লা সংলগ্ন এলাকা এবং চাঁদনি চকের ভিড়ভাট্টা বাজার, এমনকী একটি বিখ্যাত মন্দিরও সম্ভাব্য টার্গেট হতে পারে। গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলেছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লশকর-ই-তৈবা আইইডি হামলার ছক কষেছে। সংস্থাগুলির দাবি, ভারতে বড়সড় নাশকতার চেষ্টা হতে পারে। এমন আশঙ্কায় রাজধানী জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, মিশ্র ধর্মীয় এলাকা এবং জনবহুল বাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক সিয়া মসজিদ। মারা যান ৩১ জন। আহত হন ১৬০ জনেরও বেশি। নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানায়, ঘটনার সময় বহু মানুষ মসজিদে জড়ো হয়েছিলেন। সেই সময় মসজিদের ভিতরেই প্রবেশ করতে যাচ্ছিল হামলাকারী। কিন্তু তাকে গেটেই আটকে দেয় নিরাপত্তাবাহিনী। তা সত্ত্বেও হামলা আটকানো যায়নি। সূত্রের দাবি, ওই ঘটনার জেরে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করতে পারে জঙ্গিগোষ্ঠীটি। গোয়েন্দা সূত্রে দাবি, গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। তার বদলা নিতেই এ বার ফের ভারতে বিস্ফোরণের এই পরিকল্পনা।।
রাজধানীতে বিস্ফোরণের ছক #দিল্লি
আরও পড়ুন রামমন্দিরে নাশকতার ছক IS-এর! ফরিদাবাদ থেকে গ্রেনেড-সহ গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি


More Stories
বেঁচে আছে ধুম ভাইরাল বয়
আসামে কী বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?
সিগারেটের দিন কি শেষ? চারগুন বাড়ছে সিগারেটের দাম!