পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন : বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী হয়ে ওঠাই অগ্নিগর্ভ এলাকায় শান্তি কায়েম করার পথ ও মত । সেই পথ ও মত মেনেই আরও একবার আইনকে রাজনৈতিক নেতাদের হাতে তুলে নেওয়ার নিদান উদাহরণ সহযোগে ব্যাখ্যা সুকান্ত মজুমদারের।” আমাকে তিলজলা একদিনের জন্য দিয়ে দেওয়া হোক না – ঠান্ডা করে দেব। তিল ও থাকবে না, জলও থাকবে না “- বক্তা কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
কলকাতায় বাড়তে থাকা একের পর এক অপরাধ প্রসঙ্গে অপরাধের যোগসূত্র ভিন রাজ্যের দাবি করে চলেছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বিভিন্ন সময়ে দাবি করেছেন যে বাইরের রাজ্য থেকেই এসে অপরাধ ঘটাচ্ছে দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতেও তিলজলা রোডে এক শুট আউটের ঘটনা ঘটে যেখানে মোহাম্মদ নিয়াজ ওরফে রাজা নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে গুলি করা হয়। আর অপরাধের বাড়বাড়ন্ত এবং ফিরহাদ হাকিমের ব্যাখ্যা প্রসঙ্গে বারাসাতে এসে সুকান্ত মজুমদারের বিশ্লেষণ, ফিরহাদ হাকিম নিজেই গয়া থেকে এসেছেন, আর তাঁর সাগরেদরা ফিরহাদ হাকিমের দেখানো পথে এসেছে। তিনি এও দাবি করেন , বিহারে এখন আর অশান্তি -অপরাধ হয় না। অপরাধ হলে সেখানে চলে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নিজস্ব আইন বা “বুলডোজার “। সম্রাট চৌধুরীর পথকে আদর্শ হিসেবে তুলে তোষণের রাজনীতিকে ধ্বংসের দাওয়াই হিসেবে সুকান্ত তিলজলা পেলে তা ঠান্ডা করার হুঙ্কার দিলেন বারাসাতের টাকি রোডের দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে ।।


More Stories
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১