Home » জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে

জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল : বঙ্গে বিধানসভা নির্বাচনে আবহে শোরগোল ফেলে দিয়েছেন কলকাতার কার্ডিওলজিস্ট পিকে হাজরা।   সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন চিকিৎসক পিকে হাজরা। বালিগঞ্জে চিকিৎসক জানান, তাঁর কাছে চিকিৎসা করাতে এসে জয় শ্রীরাম বললেই ৫০০ টাকা ছাড়। পোস্টের বয়ানে তিনি লেখেন, যে সমস্ত রোগী চিকিৎসকের চেম্বারে এসে ‘জয় শ্রী রাম’ বলবেন, তাঁরা ডাক্তারবাবুর কনসালটেশন ফি বা পরামর্শ মূল্যে বিশেষ ছাড় পাবেন। স্বাভাবিকভাবেই এই পোস্ট ঘিরে মাথাচাড়া দেয় বিতর্ক। অতঃপর বিষয়টি খোলসা করে চিকিৎসক হাজরা সংবাদ মাধ্যমকে  জানিয়েছেন, তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে এবার বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে আগ্রহী ছিলেন। শুধু তাই নয় তিনি মনে করেন বঙ্গে পরিবর্তন দরকার এবং এজন্যই তাঁর এই অভিনব প্রচেষ্টা যা ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত  হয়ে তিনি করেছেন। সর্বভারতীয় অরাজনৈতিক চিকিৎসক সংগঠন আইএমএ অবশ্য চিকিৎসকের এই সিদ্ধান্ত ভালোভাবে নেয় নি। রোগীদের মধ্যে বৈষম্য আনার অভিযোগ তুলে চিকিৎসক সংগঠন তাঁর কাছে জবাবদিহি করে তিন দিনের মধ্যে উত্তর দেওয়ার কথা চিকিৎসক পিকে হাজরাকে জানিয়েছে।।

 

About Post Author