সময় কলকাতা ডেস্ক, ২০ জুন : পুলিশের জালে বারাসাতের কাউন্সিলর অরুন ভৌমিক। যেমনটা মনে করা হয়েছিল তাই ঘটছে। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে দাপুটে তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল তারা পুলিশের জালে ধরা পড়ছে।আটক এবং গ্রেফতার করা হচ্ছে অভিযুক্ত নেতাদের। এই তালিকায় নবতম সংযোজন বারাসাতের দাপুটে কাউন্সিলর অরুণ ভৌমিক। বুধবার সন্ধ্যেবেলা বারাসাত থানার ইন্সপেক্টর ইনচার্জ সহ এক পুলিশ বাহিনীর হাতে আটক হন তিনি। এখনও বারাসাত থানার পক্ষ থেকে গ্রেফতার করার কথা না জানানো হলেও তাকে যে আটক করা হয়েছে তা মেনে নেওয়া হয়েছে।।
পুলিশের জালে বারাসাতের দাপুটে কাউন্সিলর অরুণ ভৌমিক
Oplus_131072


More Stories
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি শুরু, পাকড়াও দত্তপুকুরের তৃণমূল নেতা
পুষ্পা ঝুঁকে পড়ল কেন?
পার্টি অফিস খুলতে বামেদের বাধা কাটছে না