Home » আদালতে যাওয়ার সময় প্রশাসনকে তীব্র আক্রমণ অরুণ ভৌমিকের

আদালতে যাওয়ার সময় প্রশাসনকে তীব্র আক্রমণ অরুণ ভৌমিকের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২১ মে : পট-পরিবর্তন হয়েছে এখন এই সরকারে এটাই হবে –  বিজেপি সরকারের আমলে প্রশাসনকে আক্রমণ করে  গ্রেফতার হওয়ার পরবর্তী প্রথম প্রতিক্রিয়া হিসেবে এমনটাই জানালেন বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিক। বৃহস্পতিবার বারাসাত থানা থেকে বারাসাত আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি এমন বক্তব্যই রেখেছেন সংবাদমাধ্যমের সামনে। তবে আদালত চত্বরে গিয়ে প্রবল ক্ষোভ বিক্ষোভের সামনে পড়েন অরুণ ভৌমিক। তাঁর বিরুদ্ধে চোর স্লোগানও দেওয়া হয়।

ভেঙেছেন তবু মচকাননি । দীর্ঘ সময় ধরে বিজেপি কর্মীদের ওপরে আক্রমণ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তবে এখনও নবনির্বাচিত বিজেপি সরকারের আমলে প্রশাসনের উদ্দেশ্যে আঙ্গুল তুলে  উস্মা প্রকাশ করতে ছাড়ছেন না রাজ্যে তৃণমূল জমানায় বারাসাতের দোর্দণ্ডপ্রতাপশালী হয়ে ওঠা অরুণ ভৌমিক। “প্রশাসনকে জিজ্ঞেস করুন। এখনকার প্রশাসনে এটাই হবে। পট পরিবর্তন হয়েছে তো এখন এই সরকারে এটাই হবে। “- বারাসাতের একদা প্রভাবশালী হয়ে ওঠা অরুণ ভৌমিক বারাসাত থানা থেকে আদালতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন। প্রসঙ্গত, বারাসাত পুরসভার চারবারের কাউন্সিলর অরুণ ভৌমিককে পুলিশ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী সন্ত্রাস এবং একাধিক অভিযোগের ভিত্তিতে বুধবারই গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে বারাসাত কোর্টে তোলা হয়। আদালতে যাবার সময় অরুণ ভৌমিক প্রশাসনের উদ্দেশ্যে নিজের ক্ষোভ উজাড় করে দেন। তবে আদালতে নিয়ে যাওয়ার পরে অরুণ ভৌমিককে দেখে আদালত চত্বরে ” চোর চোর ” স্লোগান ওঠে।।

About Post Author