দীপ সেন, সময় কলকাতা ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবার পুলিশ ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূলের বিভিন্ন নেতাকে ধরপাকড় শুরু করেছে। উত্তর ২৪ পরগনায় দত্তপুকুরের দাপুটে তৃণমূল নেতা মান্তু সাহা গ্রেফতার। অর্থাৎ যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে তাদেরকে যে পুলিশ জালে তুলবে তার বার্তা স্পষ্ট।
মান্তু সাহা দত্তপুকুরের গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূলের প্রথম সারির নেতা। তিনি দত্তপুকুর ২- এর উপপ্রধান পদে ও আসীন।২০২১ সালে ভোট পরবর্তী হিংসা চলাকালীন বিজেপি কর্মীদের উপরে হিংসা ও সন্ত্রাসের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দত্তপুকুর থানায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উপপ্রধান মান্তু সাহা কে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। বুধবার তাঁকে বারাসাত আদালতে তোলা হয়।।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন
ধূপগুড়িতে বুলডোজার