সময় কলকাতা ডেস্ক, ২১ মে : প্রথমবারের মতো আইএসএল চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। মোহনবাগানকে গোল পার্থক্যে পিছনে ফেলে আইএসএল সেরার শিরোপা তুলে নিল লাল হলুদ।ইউসেফ এজজেজারি ও রাশিদের দেওয়া গোলে ইন্টার কাসিকে ২-১ গোলে হারিয়ে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট তুলে নিয়ে অস্কার ব্রুজোর ছেলেরা চ্যাম্পিয়ন হল।

খেলার ১৩ মিনিটের মাথায় পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ইস্টবেঙ্গল ম্যাচ ও আইএসএল জয় সুনিশ্চিত করে। এজ্জেজারি এদিনও গোল করে ১১ গোল করার সুবাদে গোল্ডেন বুট পেলেন। এদিন চ্যাম্পিয়নের দৌড়ে থাকা মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসিও জয়লাভ করেছে। স্পোটিং দিল্লির সঙ্গে খেলার সংযোজিত সময়ে গোল করে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতলেও ইস্টবেঙ্গলের সমসংখ্যক পয়েন্ট পাওয়া মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে পাঁচ গোলের পার্থক্য দূর করতে পারেনি। ফলে মোহনবাগানকে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হল। মুম্বাই সিটি এফসি পাঞ্জাব এফসিকে দু গোলে হারিয়ে ২৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান পেল।।



More Stories
চার্চিলের কাছে ২কোচ ও ১২খেলোয়াড় সহ মাত্র ১০০ টাকায় হস্তান্তর জামশেদপুর এফসি
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে