Home » জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি : কংগ্রেসের বারাসাতে জেলাশাসকের দফতর অভিযানে হুলুস্থূল

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি : কংগ্রেসের বারাসাতে জেলাশাসকের দফতর অভিযানে হুলুস্থূল

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা, বারাসাত : হুলুস্থূল উত্তর ২৪ পরগনার বারাসাতে জেলা শাসকের দপ্তরে কংগ্রেসের অভিযান ঘিরে। সোমবার জ্ঞানেশ্বরের পদত্যাগ ও গ্রেফতারের দাবি সহ মোট তিন দফা দাবি নিয়ে বারাসাত জেলা কংগ্রেসের তরফ থেকে এক বিশাল মিছিল ও জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমার আয়োজন করা হয় এদিনের এই মিছিলে উপস্থিত ছিল শতাধিক কংগ্রেস কর্মী । এস আই আর এ যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম অবিলম্বে ভোটার তালিকায় পুনরায় যুক্ত করতে হবে পাশাপাশি অবিলম্বে বাংলা ও বিহারের ভোট বাতিল করতে হবে সহ একাধিক দাবিও স্মারকলিপিতে ছিল । জেলাশাসকের দপ্তরে ছিল ঠাসবুনোট নিরাপত্তা ব্যবস্থা। এদিনের এই মিছিল জেলা শাসকের দপ্তরের সামনে আসতে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং কংগ্রেস সমর্থকেরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার পার্শ্ব চিত্র হিসাবে আরো উপাদান ছিল। সেদিন কংগ্রেসের মিছিল দেখে রাস্তায় জয় শ্রী রামের ধ্বনিও দেওয়া হয়।।

About Post Author