পুরন্দর চক্রবর্তী, ১ জুলাই : বিজেপি বেগুনের বাচ্চা! সময়টা ২০২৬ সালের জানুয়ারি মাস। আইপ্যাকের দফতরে ইডি (ED) তল্লাশি চালানোর বিরুদ্ধে দিল্লিতে রাজনৈতিক প্রতিবাদের সময় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বিজেপিকে সরাসরি “বেগুনের বাচ্চা” বলে আক্রমণ করেছিলেন। সেসময় দিল্লির পুলিশ তৃণমূল সাংসদ ও নেতাদের টেনে-হিঁচড়ে বাসে তোলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর কর্মীরা হলেন “বাঘের বাচ্চা”, কিন্তু বিজেপির কোনো বুকের পাটা নেই, তারা হলো “বেগুনের বাচ্চা”। তার মাস ছয়েক পরে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরে রাজ্যে একের পর এক নেতাকে “ডিমথেরাপির ” লক্ষ্যবস্তু হয়ে উঠতে দেখা যায়। মহুয়া মৈত্র বলেছিলেন,এরকম ডিম থেরাপি তাঁর উপর হলে তিনি আইনের আশ্রয় নেবেন। এছাড়াও ডিম থেরাপি নিয়ে বোরখা সম্পর্কিত একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি এও বলেছিলেন, এখানে জনরসের কোন প্রশ্নই নেই, যাবতীয় সংগঠিত আক্রমণের পেছনে রয়েছে বিজেপি। এবার ডিম – বেগুন হামলা মহুয়াকে ।
বারবার ডিম থেরাপি নিয়ে মুখর হয়েছেন মহুয়া। গ্রেফতার হওয়া নেতা উজ্জ্বল বিশ্বাসের উপরে হামলা নিয়ে দেখা গিয়েছিল তাঁকে । ডিম ও বেগুন নিয়ে তার বক্তব্য বহুল চর্চিত। এত সব কিছুর পরে, অবশেষে, বুধবার সেই বেগুন-কাঁচা সবজি এবং ডিম ছুঁড়ে আক্রমণ করা হল মহুয়া মৈত্র কে।নিগৃহীত সাংসদ মহুয়া মৈত্র কালীগঞ্জে কর্মী সভা ও বৈঠকের মাঝেই আক্রান্ত হন । মহুয়াকে লক্ষ্য করে কাদা-গোবরও ছোড়া হয়েছে বলে অভিযোগ। কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে বৈঠক চলছিল, কাদা-গোবর, ডিম এবং সবজি বাইরে থেকে ছোড়া হয়েছে। গোটা ঘটনা নিজের মোবাইলে দৃশ্যবন্দি করে ফেসবুক লাইভে মহুয়া বলতে থাকেন, “দেখুন কীভাবে জানালা দিয়ে ডিম ছুড়ছে। কীভাবে ঘরের মধ্যে এসে পড়ছে ডিম। পুলিশ জাস্ট দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কেবল দাঁড়িয়ে দেখছে।” সবমিলিয়ে সংসদ মহুয়া মৈত্রর উপর ডিম -বেগুন নিক্ষেপ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে।।


More Stories
তৃণমূল নেতাকে দেওয়া টাকা ফেরত নিক টোটোচালকরা : শঙ্কর চ্যাটার্জী
বারাসাত-মধ্যমগ্রামে টোটো চলাচলে নিষেধাজ্ঞা ! জেনে নিন কোন কোন রাস্তায় টোটো বন্ধ !
সামান্য বৃষ্টিতেই ডুবছে জলপাইগুড়ি