Home » সরানো হচ্ছে মসজিদ, বিমানবন্দরে নামাজ পড়া বন্ধ

সরানো হচ্ছে মসজিদ, বিমানবন্দরে নামাজ পড়া বন্ধ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১২ জুলাই : দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, বিমানবন্দরের বিকাশ ও নিরাপত্তা বিঘ্নিত হয়ে চলছিল একটি মসজিদ থাকার কারণে। মসজিদে নামাজ পড়ার জন্য শুধুমাত্র একটি আধার কার্ড দেখিয়ে ঢুকে পড়া যেত কলকাতা বিমানবন্দরের ভেতরে, শুধু তাই নয় রানওয়ে সম্প্রসারণের কাজও করা যাচ্ছিল না। । শনিবার থেকে বন্ধ কলকাতা বিমানবন্দরের মসজিদে নামাজ পড়া।

কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েতে রয়েছে ১৩৬ বছরের পুরোনো বাকড়া মসজিদ। সেখানে আজ থেকেই বন্ধ করা হল এন্ট্রি পাস দেওয়া। কলকাতা বিমানবন্দরের ভিতরে মসজিদে নমাজ পাঠ বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর চত্বরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো বাঁকড়া মসজিদটিকে নিরাপত্তার কারণে বিমানবন্দর সীমানার বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। রানওয়ের মাত্র ১৬৫ মিটার দূরত্বে অবস্থিত হওয়ায় বিমান চলাচল ও জরুরি অবতরণের ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছিলো মসজিদ। বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাম -তৃণমূল শাসনে গত ৪৯ বছর ধরে তোষণের রাজনীতি চলেছে, নিরাপত্তা ও বিকাশ সরিয়ে রাখা হয়েছে। তাই এটিকে আপাতত সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলা হয়েছে অন্যত্র মসজিদ নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত সহায়তা দেওয়া হবে ।।

About Post Author