সময় কলকাতা ডেস্ক, ১৩ জুলাই : জিততে পারেননি তবে এবারের বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্রে ৫৯০০০ এর বেশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন তিনি । ৩৩ শতাংশের চেয়ে বেশি ভোট পেলে কী হবে, সেটুকু কারাবাস থেকে বাঁচার জন্য যথেষ্ট ছিল না, পানিহাটির বহু মানুষের তাঁর ওপরে ক্ষোভ থেকে রক্ষা পেতে যথেষ্ট ছিল না তীর্থঙ্কর ঘোষের । তাঁর প্রাক্তন বিধায়ক পিতা নির্মল ঘোষের ঋতব্রত শিবিরে দেখা করে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। প্রানপন বাঁচার চেষ্টা করেছিলেন, গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তে হল প্রাক্তন বিধায়ক পুত্র ও পানিহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ কে।সোমবার সকালে দক্ষিণেশ্বর এলাকা থেকে খড়দহ থানার পুলিশ তীর্থঙ্করকে গ্রেফতার করেছে। মূলত একুশের ভোট-পরবর্তী হিংসা এবং এক লটারি বিজেতার কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের মামলায় তাঁর খোঁজ করছিল পুলিশ। তাঁকে পুলিশের ভ্যানে তোলার সময় তাঁকে এনতার ডিম ছুঁড়ে মারা হল। তবে তোমার চেয়েও বেশি খুব দেখা গেল তার বাবা নির্মল ঘোষের উপরে। কবে তিনি গ্রেফতার হবেন, জানতে উৎসুক পানিহাটির মানুষ।।
গ্রেফতার তীর্থঙ্কর, পানিহাটি জানতে চায় কবে নির্মল!
Oplus_131072


More Stories
ব্যাঙ্ক গিয়ে নিখোঁজ, ক্লাব থেকে উদ্ধার গৃহবধূর দেহ
বারুইপুর : জমা-খরচ, দৈব বিচার এবং এনকাউন্টার নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া কী?
বারুইপুর ‘এনকাউন্টার’: কর্মের ফল নাকি “সকালে জমা, বিকেলে খরচ!”