সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাই : সেদিন ফল ছিল ২-১। এদিন হল ২-০। ২০২৪ ইউরোর পুনরাবৃত্তি। ফুটবল বোদ্ধাদের কার্যত কিছুটা ভুল প্রমাণ করে এমবাপেদের ছিটকে দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেন। ইউরোর সঙ্গে ফলের সামান্য ফারাক থাকলেও সেদিন গোল করেছিলেন ইয়ামাল ও দানি অলমো আর বিশ্বকাপে তাঁরা গোল না করলেও দুটি গোলের কারিগর তাঁরাই। ২২ মিনিটে ইয়ামালকে ফাউল করা হলে পেনাল্টি থেকে গোল করেন ওয়ারজাবাল। ৫৮ মিনিটে দ্যানি অলমোর অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোল করেন পেদ্রো পোরো।এদিন স্প্যানিশ ডিফেন্স জায়গা দেয়নি এমবাপেকে। ফলে এবার ৮ গোল করেই এমবাপের যাত্রা সমাপ্ত। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড । মেসি না বেলিংহ্যাম কারা লা রোজার মুখোমুখি হয় এখন সেটাই দেখার।
ফ্রান্সকে ছিটকে দিয়ে স্পেন বিশ্বকাপ ফাইনালে
Oplus_131072


More Stories
লা রোজা বনাম লে ব্লুজ, স্পেন নাকি ফ্রান্স, জিতবে কে?
বিশ্বকাপে শিল্পময় লাতিন আমেরিকার শিবরাত্রির সলতে আর্জেন্টিনা
ট্রাম্পের নির্দেশে বিশ্বকাপে আমেরিকান ফুটবলারের রেড কার্ডের সাসপেনশন উঠে গেল