Home » সব সরকার এক,আমাদের লোকেরা রাষ্ট্র বা সংবিধান বোঝে না : ক্ষুব্ধ বিজেপি সাংসদ

সব সরকার এক,আমাদের লোকেরা রাষ্ট্র বা সংবিধান বোঝে না : ক্ষুব্ধ বিজেপি সাংসদ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাই : ” বিজেপিকে আমি রাজ্যে ও উত্তরবঙ্গে নিয়ে এসেছি কিন্তু বিজেপি আমার কথা শোনে না। আমাদের লোকেরা রাষ্ট্র বোঝেনা, সংবিধানও বোঝেনা, “-আবার বিতর্কিত এবং বিস্ফোরক বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ।  অনন্ত মহারাজ দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, পশ্চিমবঙ্গ, বিহারের একাংশ এবং অসমের অবিভক্ত গোয়ালপাড়া জেলাকে এক করে পৃথক ‘গ্রেটার কোচবিহার’ বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। তিনি এই প্রসঙ্গে এবার বললেন রাজ্যে ও উত্তরবঙ্গে তিনি বিজেপিকে নিয়ে এসেছেন অথচ একটি কুকুরকেও যতটা গুরুত্ব দেওয়া হয় তাঁকে তা দেওয়া হয় না। দলের নেতারা রাষ্ট্র বা  সংবিধান কিছুই বোঝেন না বলে অভিযোগ অনন্ত মহারাজের। ক্ষুব্ধ সাংসদ এই প্রসঙ্গে আক্ষেপ করে বলেন কাকেই বা বলব, সব দলই সমান! উল্লেখ্য,  তিনি কিছুদিন আগে দাবি করেছিলেন, বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব  শুভেন্দু অধিকারীকে নয়, তাঁকেই মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন!

About Post Author