Home » ঘুরে গেল রায়, যৌন নিগ্রহে দোষী সাব্যস্ত সাংবাদিক তরুণ তেজপাল

ঘুরে গেল রায়, যৌন নিগ্রহে দোষী সাব্যস্ত সাংবাদিক তরুণ তেজপাল

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৬ অগাস্ট : নিম্ন আদালতে বেকসুর খালাস হয়েও আবার উচ্চ আদালতে যৌন নিগ্রহ কাণ্ডে  দোষী সাব্যস্ত হলেন প্রবীণ সাংবাদিক তরুণ তেজপাল। তহলকা খ্যাত এবং তহলকা-র  প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে ২০১৩ সালে লিফটের মধ্যে সহকর্মী তরুণীকে যৌন নিগ্রহ করার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় ২০২১ সালে বেকসুর ছাড়া পেয়ে যান তরুণ তেজপাল। গোয়া সরকারের করা মামলায় এবার বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত হলেন তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের হওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে যৌন নিগ্রহ কাণ্ডের শুনানি শেষে ২০২১ সালে গোয়ার নিম্ন আদালত তরুণ তেজপালকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস করেছিল। সেই নির্দেশের বিরুদ্ধে গোয়া সরকার বম্বে হাইকোর্টে মামলা দায়ের করে। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ নিম্ন আদালতের সেই রায় বাতিল করে তরুণ তেজপালকে এই অপরাধে দোষী সাব্যস্ত করেছে।  দোষী সাব্যস্ত হওয়ার পরে আদালতের কাছে আবেদন করেছেন প্রবীণ সাংবাদিক। সাজা ঘোষণার সময় যেন আদালত নমনীয় হয় সেই আবেদন করেছেন ৬২ বছর বয়সী তরুণ তেজপাল। তিনি এও জানিয়েছেন, তিনি পরিস্থিতির শিকার । বৃহস্পতিবার দিনই তাঁর সাজা ঘোষণা হওয়ার কথা ।।

About Post Author