Home » বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বর : ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ।  যারা মধ্যপ্রদেশের  স্বঘোষিত ধর্মগুরু  বাগেশ্বর বাবার ছবিতে আগুন দিয়ে “অসম্মান” করেছে  তাদের গ্রেফতার করার নির্দেশ মুখ্যমন্ত্রীর ।

বাগেশ্বর বাবার এপিসোড চলছেই । বাঙ্গালীদের দুর্গাপুজোর সময় মাছ-মাংস বর্জন করতে হবে নিদান দিয়েছিলেন মধ্য প্রদেশের বাগেশ্বর বাবা। বাবা বাগেশ্বর বাঙালি জাতিকে অবমাননা করে পাখণ্ডী বা ভন্ড বলায় বিতর্ক দানা বেঁধেছিল। বাঙালি জাতিকে অসম্মান করা হয়েছে এমনটাই জানিয়ে ভবানীপুর থানায় বাঘেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল কংগ্রেস। কংগ্রেস থেকে বাগেশ্বর বাবার ছবিতে জুতো দেওয়া থেকে শুরু করে অগ্নিসংযোগ পর্যন্ত করেছিল। এবার বাগেশ্বর বাবার হয়ে ময়দানে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন  যারা বাবার ছবিতে অগ্নিসংযোগ করে তার অসম্মান করেছে তাদের গ্রেফতার করতে হবে।।

About Post Author