Home » ১ লাখ ১০ হাজার ভোটে জিতে শেষ রক্তবিন্দু দিয়ে নন্দীগ্রামকে খুশি করবেন হাসিরানী রথ

১ লাখ ১০ হাজার ভোটে জিতে শেষ রক্তবিন্দু দিয়ে নন্দীগ্রামকে খুশি করবেন হাসিরানী রথ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : শুভেন্দু অধিকারী ২০২৬ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে ১০ হাজারেরও কম ব্যবধানে জয়ী হয়েছিলন। তবে সেই আসনে ব্যবধান আরো ১ লাখ বাড়িয়ে ফেলবেন শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্ত সহায়কের মা হাসি রানী রথ । তিনি জানিয়েছেন আসন্ন  উপ নির্বাচনে তিনি এক লাখ দশ হাজার ভোটে জয়ী হবেন। “জিতে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব নন্দীগ্রামকে কিভাবে খুশি করা যায় “- নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে জানিয়েছেন হাসি রানী রথ। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এবং মনোনয়ন প্রক্রিয়ার আবহে আবেগ ও লড়াইয়ের মিশ্র বার্তা দিয়েছেন হাসিরানী রথ এবং বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে রয়েছেন। । উল্লেখ্য,হাসিরানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক ও বিজেপি কর্মী চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ রথ ভোটের ফল প্রকাশের ঠিক পরেই মধ্যমগ্রামে খুন হয়ে যান। তাঁর মাকেই এবার উপ নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী করেছে বিজেপি।

About Post Author