Home » কুণাল ঘোষের গাড়ির উপর মারাত্মক হামলা , আহত কুণাল, অভিযুক্ত বিজেপি

কুণাল ঘোষের গাড়ির উপর মারাত্মক হামলা , আহত কুণাল, অভিযুক্ত বিজেপি

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ২৬ সেপ্টেম্বর : রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে বিরোধী কণ্ঠস্বর হিসেবে অত্যন্ত সরব কুণাল ঘোষের উপর হামলা হল উত্তরপাড়ার থানার ঢিলছোড়া দূরত্বে। শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেওয়ার পথে আক্রান্ত হন কুণাল ঘোষ। তার গাড়িতে প্রবল হামলা চালানো হয়। তাঁর গাড়ির উপরে ইট বৃষ্টি হয়, রড দিয়ে তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।  রড দিয়ে কাঁচ ভাঙার সময় কুণাল ঘোষের ঘাড়ে ভালোরকম চোট লাগে। কুণাল ঘোষ অভিযোগ করেছেন যে,পুলিশশূন্য করে দেওয়া হয়েছিল রাস্তা এবং পুলিশি কায়দায় নাকা চেকিং চালাচ্ছিল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা ।  তিনি আরও জানিয়েছেন,  তিনি গাড়ি ঘুরিয়ে সোজা লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি বলেছেন, এভাবে তাঁকে আটকে রাখা যাবে না।  কুণাল ঘোষের অভিযোগ  প্রসঙ্গে শ্রীরামপুরের  বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেছেন, উনি কখন কি অভিযোগ করেন তার ঠিক নেই। বিজেপি নেতার বক্তব্য, কুণাল ঘোষের অভিযোগে মানুষ কান দেবে না। বিজেপি নেতা যাই বলুন,  কুণাল ঘোষের গাড়ির উপরে প্রকাশ্যে হামলা হয়েছে এবং শনিবারের হামলায় রাজনৈতিক সংযোগ না থাকা কার্যত অবিশ্বাস্য। উল্লেখ্য শুক্রবারও বেলেঘাটায় বিধায়ক কুণাল ঘোষের উপরে আক্রমণ করার প্রচেষ্টা হয়েছিল।

About Post Author