Home » জন্মদিনেও কড়া বার্তা মোদীর, মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা

জন্মদিনেও কড়া বার্তা মোদীর, মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুরু হল দেশের অন্যতম বড় স্বাস্থ্য উদ্যোগ। সূচনা হল ‘সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান’-এর। এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের, কিশোরী ও শিশুকন্যাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া।

২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়াই লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার সেই লক্ষ্যেই আরও একধাপ এগোল মোদি সরকার। নিজের জন্মদিনে নতুন প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী। সূচনা করলেন সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান – প্রকল্পের। মহিলা, কিশোরী ও শিশুকন্যাদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবাই এই প্রকল্পের লক্ষ্য।

এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান’-এর লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক পোষণ, ফিটনেস ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পৌঁছনো। নারী-কেন্দ্রিক প্রতিরোধমূলক, প্রচারমূলক এবং নিরাময়মূলক স্বাস্থ্যসেবা প্রদান করাই যার মূল লক্ষ্য। জানানো হয়েছে, অ-সংক্রামক অসুখ, অ্যানিমিয়া এবং যক্ষ্মার মতো অসুখের দ্রুত নির্ণয় ও নিরাময়-এর পাশাপাশি মাতৃত্ব, শিশু ও নাবালিকাদের স্বাস্থ্য বিষয়ক তত্ত্বাবধানের মতো বিষয়ের দিকে নজর রাখা হবে। এই প্রকল্প সারা দেশে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিশা দেখাতে পারে। সরকারি বিবৃতি অনুসারে, এই অভিযানটি ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশের আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল এবং অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে। অন্তত ১ লক্ষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, যা দেশের নারী ও শিশুদের জন্য সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প হিসেবে পরিগণিত হতে চলেছে।

মোদির এই স্বাস্থ্য উদ্যোগ ‘নারী শক্তি’কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলে পরিবার ও সমাজের উন্নয়নও ত্বরান্বিত হবে। সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান সেই লক্ষ্য পূরণের এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার বদলায় ভারতীয় সেনার সফল অপারেশন সিন্দুর-এর প্রশংসা করেন মোদি। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণু যুদ্ধ নিয়ে সতর্কীকরণ, ভবিষ্যতের ভারত-পাক যুদ্ধে অর্ধেক বিশ্ব ধ্বংসের ইসলামাবাদের হুমকিকে ইঙ্গিত করেন মোদি। ভারতের মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়েছে মাসুদ আজহারের পরিবার! মঙ্গলবারই পাক মিথ্যাচার ফাঁস করে একথা স্বীকার করে জইশ কমান্ডার। বুধবার নিজের বক্তব্যে সেই প্রসঙ্গও টানেন নমো। তাঁর কথায়, জইশ-ই ইসলামাবাদের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে।

আসলে মঙ্গলবারই জইশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কাশ্মীরিকে উর্দু উচ্চারণে বলতে শোনা গিয়েছে, সন্ত্রাসবাদকে কাজে লাগিয়ে দিল্লি, কাবুল ও কান্দাহারের সঙ্গে লড়ে তারা দেশের সীমান্তকে রক্ষা করেছে। সব কিছু ত্যাগ করার পর ৭ মে মৌলানা মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে যায় বাহাওয়ালপুরে ভারতীয় সেনার আক্রমণে! বুধবার সেই প্রসঙ্গই উঠে আসে মোদির বক্তব্যে। তিনি আরও বলেন, সরকারের কাছে সর্বোচ্চ প্রাধান্য হল ভারতমাতাকে রক্ষা করা। পাকিস্তানি জঙ্গিরা ভারতের মা-বোনের সিঁদুর মুছে দিয়েছিল। ভারত অপারেশন সিঁদুরে ওদের নাম ও নিশান মুছে দিয়েছে। চোখের পলক পড়ার আগে ওদের ধরাশায়ী করে দিয়েছে আমাদের সেনাবাহিনী। নয়া ভারত পরমাণু হুমকিতে ভয় পায় না’ জন্মদিনে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদি।

About Post Author