Home » যৌথ বিবৃতি দিয়ে সমর্থকদের শান্ত করার প্রয়াস! এএফসির শাস্তি এড়ানো কঠিন মোহনবাগানের

যৌথ বিবৃতি দিয়ে সমর্থকদের শান্ত করার প্রয়াস! এএফসির শাস্তি এড়ানো কঠিন মোহনবাগানের

এসিএল থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে গিয়ে আইএফএ শিল্ডে খেলতে নামছে মোহনবাগান।শেষপর্যন্ত ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।

রবিবার সকালে মোহনবাগান ক্লাব সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্তের তরফ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে এসিএল ২ নিয়ে বলা হয়েছে, ‘আমরা তো গত বছরেও একই কারণে খেলতে যাইনি। ইরানে যে একটা সমস্যা হচ্ছে, সেটা সবাই জানেন। সেখানে ফুটবলাররা যদি নিরাপত্তার অভাব বোধ করেন, ম্যানেজমেন্ট সেখানে কিছুই করতে পারে না। খেলার আগেও গুরুত্বপূর্ণ ফুটবলারদের জীবন। আর এক্ষেত্রে আমরা ইরানে যাওয়ার সিদ্ধান্তটা ফুটবলারদের উপরেই ছেড়ে দিয়েছিলাম। এএফসিতে খেলতে না পারার জন্য আপনাদের মতো আমরাও মর্মাহত।

কিন্তু এএফসির শাস্তি এড়াবেন কীভাবে? ইতিমধ্যেই গতবারের মতো এবারও এএফসি এসিএল ২ থেকে মোহনবাগান সুপার জায়ান্টকে বাতিল করেছে।  এএফসি কি এটুকু সিদ্ধান্ত নিয়েই ছেড়ে দেবে মোহনবাগান এসজিকে? যদি দেয় ভাল, নইলে মোহনবাগানের কপালে দুঃখ আছে।

মোহনবাগান দল ইরানে সেপাহান এফ সি ম্যাচ খেলতে না যাওয়ার কারনে এএফসির তরফে ৬০০০০ ডলার ফাইন সহ দুই বছর সাসপেন্ড করা হতে পারে। অর্থাৎ কোনো সর্বভারতীয় প্রতিযোগিতায় মোহনবাগান দল চ্যাম্পিয়ন হলেও তারা এএফসি টুর্নামেন্টে খেলতে পারবে না। গতবার শুধু টুর্নামেন্ট থেকে মোহনবাগানকে বহিষ্কার করেছিল এএফসি। আর্থিক কোনও শাস্তি দেয়নি।
মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেন, আমরা দল গড়েছি খেলার জন্যই। কিন্ত ফুটবলারদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন ছিল। ইরানের পরিস্থিতির কারণে বিদেশি ফুটবলারা যেতে চায়নি সেইসঙ্গে ভারতীয় ফুটবলাররাও ঝঁুকি নিতে চাননি।

 

About Post Author