Home » শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে উদ্যোগী সাংসদ

শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে উদ্যোগী সাংসদ

সময় কলকাতা ডেস্ক, ২৬অক্টোবর : শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো – স্রেফ কথার কথা হয়ে থেকে যায় যদি না আর্থ -সামাজিক প্রেক্ষাপটে তার মূল্যায়ণ  করা যায়। অনেক মানুষের ঘরে প্রদীপ জ্বলে না, সেখানে শিক্ষার আলো পৌঁছবে কী করে? কী করে অভাবী মানুষের সন্তানরা শিক্ষা পাবেন? কে এই সমস্যার সমাধান করতে পারেন? তিনি পারেন এই সমস্যাগুলির সমাধান করতে, যিনি খুব কাছ  থেকে সমস্যা গুলিকে দেখেছেন,এই সমস্যার মধ্যে দিয়ে শিক্ষার আলোয় নিজে আলোকিত হয়েছেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার যিনি কর্মজীবনে একজন চিকিৎসক ও শিক্ষক ছিলেন,তাঁর অভিজ্ঞতা ও আন্তরিকতা দিয়ে তিনি তাঁর সংসদীয় ক্ষেত্রের অভাবী সন্তানদের আলোকিত করার দিশা দিলেন।  শিক্ষার আলো ঘরে ঘরে যাওয়ার দিশা দিলেন।

আরও পড়ুনযোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে

দেশ ও জাতির উন্নতির জন্য পৌঁছে যাক শিক্ষার আলো ঘরে ঘরে। তবুও এই আলোতে আলোকিত হওয়ার পথে বাধা অনেক। মেধাবী দুঃস্থ ও গরীব ছাত্র ছাত্রীদের শিক্ষা কে আত্মস্থ এবং আরও ভালো ফল করতে দরকার হয় ভালো ও উপযুক্ত গৃহ শিক্ষকের বা হোম টিউটরের।অথচ অর্থের অভাবে অনেকেই এই সুযোগ নিতে পারে না, প্রয়োজন অপূর্ণ থেকেই যায় । অর্থ প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এমপি শিক্ষা মিশনের প্রচেষ্টায় এই বাধা কাটিয়ে নেওয়ার উদ্যোগ।।এমপি শিক্ষা মিশনের আওতায় শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি টিউশন ক্লাসের ব্যবস্থা করেছেন বারাসাত সংসদীয় ক্ষেত্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, আজ থেকে পঞ্চাশ বছর আগে শিক্ষাক্ষেত্রে যে সুযোগ তারা পাননি সেই সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীরা। তাই উপযুক্ত টিউটরদের দিয়ে নিখরচায় ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ এমপি শিক্ষা মিশনের মাধ্যমে। বারাসাতের বিদ্যাসাগর মঞ্চে হোম টিউটরদের পুরস্কৃত ও উদ্বুদ্ধ করে কাকলি ঘোষ দস্তিদার দরজা খুলে দিলেন শিক্ষার আলো প্রবেশের। ছড়িয়ে দিলেন শিক্ষা ও জ্ঞানের বার্তা, মেধা বিকাশের বার্তা। এই আকাশে আলোয় আলোয় মুক্তির পথ সাংসদের হাত ধরে।।

Start your financial journey today with NeuraNorth AI’s secure crypto platform https://neura-northai.com/

শিক্ষার আলো ঘরে ঘরে #শিক্ষারআলোঘরেঘরে

About Post Author