Home » উত্তরবঙ্গে বন্যার ২৬ দিন : মানুষের নেই আশ্রয়,গৃহপালিত পশুদের দুর্দশা চরমে

উত্তরবঙ্গে বন্যার ২৬ দিন : মানুষের নেই আশ্রয়,গৃহপালিত পশুদের দুর্দশা চরমে

সানি রায়, সময় কলকাতা , ৩১ অক্টোবর : ২৬ দিন কেটে গিয়েছে। প্রায় চার সপ্তাহ পরেও মানুষের মেলেনি স্থায়ী আশ্রয়, নতুন করে প্লাবিত জলঢাকা তীরবর্তী এলাকা। মানুষের ভোগান্তি যখন এহেন তখন গৃহপালিত পশুদের দুর্দশা চরমে সেকথা বলাবাহুল্য। উত্তরবঙ্গে বন্যার ২৬ দিন পরে অবস্থা বাস্তবে কতটা করুণ? কালো ত্রিপলের আর বন্যা বিধ্বস্ত মানুষও গৃহপালিত পশুদের ছবি তুলে ধরার চেষ্টা করা হল নিচের প্রতিবেদনে।

উত্তরবঙ্গে বন্যার ২৬ দিন পরে পরিস্থিতি এখনও অনুকূল নয়।  মানুষ ও গৃহপালিত পশু কারও অবস্থাই সুখকর নয়। জল নেমে গেলেও, স্বাভাবিক জীবনযাত্রা এখনও ছন্দে ফেরেনি। বন্যা পরিস্থিতির ২৬ দিন পরেও ঘরছাড়া মানুষদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এর মধ্যেই নতুন করে দুর্যোগের ভ্রূকুটি দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় ‘মান্থা’-র প্রভাবে ফের জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর জেরে ধূপগুড়ি ব্লকের নদী সংলগ্ন গ্রামগুলিতে হুহু করে জল ঢুকেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুনতাজ্জব কাণ্ড,মরদেহ অদলবদল, এক দেহের দাহকার্য অন্য পরিবারের হাতে

প্রশাসনের তরফে অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা শেল্টার ছেড়ে নিরাপদ, উঁচু স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ত্রিপলের নিচে দিন কাটানো মানুষগুলো ফের অনিশ্চয়তার মুখে পড়েছেন।প্রশাসনের তরফে অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা শেল্টার ছেড়ে নিরাপদ, উঁচু স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ত্রিপলের নিচে দিন কাটানো মানুষগুলো ফের অনিশ্চয়তার মুখে পড়েছেন।
তবে এই মানবিক সংকটের মাঝে আরও একটি বেদনাদায়ক চিত্র উঠে আসছে। ক্যামেরায় ধরা পড়েছে গ্রামীণ বন্যা কবলিত মানুষদের গৃহপালিত পশুদের করুণ অবস্থা। একদিকে দীর্ঘ ২৫ দিন ধরে খাদ্যের অভাব, তার উপর মাথা গোঁজার ঠাঁই না থাকায় পশুগুলো চরম দুর্দশার শিকার। নতুন করে গ্রামে জল ঢোকায় নদীর জলে ভেসে যাওয়ার আতঙ্কে পশুদের চোখেমুখে অসহায়তা স্পষ্ট। মালিকদের ছেড়ে যাওয়ার দৃশ্য এবং খাদ্য-আশ্রয়ের অভাবে এই অবলা প্রাণীগুলো বর্তমানে অনাথের মতোই দিন কাটাচ্ছে।

আরও পড়ুন অপর্ণা সেন : আশিতে এসেও ষোলোর মৃন্ময়ী

উত্তরবঙ্গে বন্যার ২৬ দিন  কেটে গিয়েছে।নতুন করে বিপর্যয় আর প্রাকৃতিক দুর্যোগ বর্তমান বন্যা পরিস্থিতিকে মানুষ এবং পশু, উভয়ের জীবনকে আরও সংকটে ফেলেছে। আশ্রয় নেই। খাদ্যের সংকট। অবলম্বনহীন মানুষদের সম্বল চোখের জল ও হাহাকার, গৃহপালিত -অবলা জীবদের সেটুকুও সম্বল নেই।।

আরও পড়ুন জেনে বলব : SIR বিষয়ক সর্বদলীয় বৈঠক কয়েকটি জানা তথ্যের চর্বিতচর্বন, রাজনৈতিক দলের জিজ্ঞাসার উত্তর দিতে পারছেন না আধিকারিকরা, সিলেবাসের বাইরে প্রশ্নের উত্তরে বলছেন “জেনে বলব”

About Post Author