সানী রায়, সময় কলকাতা, ১৭ নভেম্বর : সামাজিক গণমাধ্যমে ভালোবাসার ইমোজি থেকে রক্তারক্তি
ভালোবাসা থেকে রক্তপাত আবহমান কাল ধরেই। এখনও আপাত তুচ্ছ ভালোবাসার ইঙ্গিত যে রক্তপাতের ধূপগুড়ির একটি ঘটনা তার প্রমাণ।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসার ইমোজি বা চিহ্ন , আর তারপর বাকি অধ্যায় রক্ত ঝরা। এক -দুজন নয়, রক্তারক্তি কাণ্ডে জখম হয়ে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি হয় তিনজনকে। হয়েছিল কী?
আরও পড়ুনধর্ষণকাণ্ডের পরে এবার মাদকপাচারে ধৃত সিভিক ভলেন্টিয়ার
ঘটনাসূত্রে প্রকাশ, সামাজিক গণমাধ্যমের সাইটে স্বামীর ছবিতে লাভ রিয়েক্ট দিয়েছেন প্রাক্তন প্রেমিকা। লাভ রিএক্ট দেওয়ার পাশাপাশি মন্তব্য ছিল আপাত নিরীহ যার পরিনাম খুব সুখকর হয় নি কারও কাছে। ইমোজি আর কমেন্টস দেখে প্রতিবাদ করতে যায় স্ত্রী। আর এতেই বেধড়ক মার স্বামী ও ননদের। বোনকে বাঁচাতে এসে মার খেতে হল দিদিকেও। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ভেমটিয়া এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী, আর তার ইনস্টাগ্রামে লাভ রিয়েক্ট সহ কমেন্ট করেছিলেন তার প্রাক্তন প্রেমিকা। আর এমন ঘটনা চোখে আসতে স্ত্রী রুবিনা পারভিন প্রতিবাদ করতে যায়। আর তাতেই এই বিপত্তি। স্ত্রীর তরফে অভিযোগ করা হয়েছে, শাহজাহান দীর্ঘদিন ধরেই তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক রেখে আসছেন। এখানেই শেষ নয়, সামাজিক গণমাধ্যমে ভালোবাসার ইমোজি থেকে রক্তারক্তি হওয়ার পরে ধুপগুড়ি থানার পুলিশকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় এই ঘটনায়। সবমিলিয়ে, এক বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার কাণ্ডের সামাজিক গণমাধ্যমে সামান্য ইঙ্গিত থেকে উত্তেজনা ও রক্তারক্তি


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী