সময় কলকাতা, ১২ ডিসেম্বর : রাজীব গান্ধী মন্ত্রিসভায় তিনি ছিলেন, দায়িত্বে ছিলেন মনমোহন সিং সরকারের আমলেও। চলে গেলেন কংগ্রেসের নেতা, প্রবীণ রাজনীতিবিদ – ৭ বারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাতিল। বর্ণময় রাজনৈতিক জীবনের অধিকারী শিবরাজ পাতিলের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।
১৯৬৭ সালে লাতুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০১০ সালে পাঞ্জাব ও চণ্ডীগড়ের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন। বয়স জনিত কারণে ২০১৫ সালের পরে তিনি সক্রিয় রাজনৈতিক বা কুটনৈতিক পদ থেকে নিজেকে সরিয়ে নিতে থাকেন। তিনি ১৯৭২ সালে লাতুর থেকে বিধানসভার সদস্য (বিধায়ক) হিসাবে প্রথমবার নির্বাচিত হন এবং ১৯৭৮ সালে দ্বিতীয়বার একই দায়িত্ব পালন করেন। তিনি লাতুর নির্বাচনী এলাকা থেকে ১৯৮০ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা সাতবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।।
শিবরাজ পাতিল ২০০৪ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নিলেও, কিন্তু 26/11 জঙ্গি হামলার সময় নিরাপত্তার ত্রুটির জন্য নৈতিক দায়িত্ব গ্রহণ করে ২০০৮ সালের নভেম্বর মাসে তিনি পদত্যাগ করেন।।


More Stories
চলে গেলেন বশির বদর
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত
ছাদ থেকে পড়ে প্রয়াত পরিচালক অনীক দত্ত