Home » বিজয় দিবসে মোদির পোস্ট ঘিরে ক্ষোভ বাংলাদেশে

বিজয় দিবসে মোদির পোস্ট ঘিরে ক্ষোভ বাংলাদেশে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর : ১৬ ডিসেম্বর বাংলাদেশের আত্মপ্রকাশের দিন, বাংলাদেশ জুড়ে বিজয় দিবস হিসেবে পালিত হয়। পাশাপাশি, ভারতীয় সশস্ত্র বাহিনী এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে, কারণ এই যুদ্ধে ভারতের জয় এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, যা ভারতের একটি উল্লেখযোগ্য সামরিক বিজয়।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে  ৫৪ বছর পরে,  গৌরবের স্মৃতিচারণায়  বিজয় দিবসে ৭১-এর যুদ্ধবীরদের শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সেনার অদেখা অংশ ভাগ করে নিলেন দেশবাসীর সঙ্গে। এই দিনটি স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিল। সোশ্যাল মিডিয়া এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় সৈন্যদের সাহস এই দিনটিতে ইতিহাসে গর্বিত হওয়ার মূহূর্ত সৃষ্টি করে। কিন্তু একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির পোস্ট বাংলাদেশের সৃষ্টি করেছে বিতর্ক ও ক্ষোভের।

নরেন্দ্র মোদি তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা বিজয় দিবসে সেই সাহসী সেনাদের স্মরণ করি; যাদের সাহস ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের নিঃস্বার্থ সেবা ও অটুট সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের এক মুহূর্ত খোদাই করেছে।’

নরেন্দ্র মোদি পোস্টে আরও লিখেছেন, ‘এই দিনটি তাদের বীরত্বের প্রতি স্যালুট এবং তাদের অতুলনীয় মানসিক শক্তির একটি স্মারক। তাদের এই বীরত্ব ভারতীয়দের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রাণিত করে যাবে।’

বাংলাদেশের গণমাধ্যমে মোদির পোস্ট ঘিরে কার্যত একটি বিক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। নরেন্দ্র মোদির পোস্টে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। বাংলাদেশের গণমাধ্যমগুলির বক্তব্য, ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকিস্তানের পরাজয় ঘটলেও পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে প্রথম নেমেছিল বাংলাদেশের মানুষ, পরে এই সংগ্রামে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী।

বাস্তবিক পক্ষে, ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকিস্তানের সেনাবাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্ম হলেও ভারতীয় প্রধানমন্ত্রী বক্তব্য ঘিরে ক্ষুব্ধ বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশ।।

আরও পড়ুনবিজয় দিবসে বাঙালি জেমস বন্ডের শ্রদ্ধার্ঘ্য

About Post Author