Home » হরগোবিন্দ- চন্দন খুনে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড , রায়ে অখুশি শুভেন্দু দুষলেন পুলিশকে

হরগোবিন্দ- চন্দন খুনে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড , রায়ে অখুশি শুভেন্দু দুষলেন পুলিশকে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৩ ডিসেম্বর : শামশেরগঞ্জে জোড়া খুনের ঘটনায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নজির বিহীন নির্দেশ দেওয়া হয়েছে। সাজার রায়ে খুশি নয় নিহতের পরিবার। খুশি নয় বঙ্গ বিজেপিও। ফাঁসি না হওয়ায় শুভেন্দু অধিকারী।ফাঁসি-ই এক্ষেত্রে একমাত্র উপযুক্ত দণ্ডবিধান বলে উচ্চতর আদালতে যাওয়ার তোড়জোড় শুরু। উল্লেখ্য  এপ্রিল মাসের ১২ তারিখ মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামে নৃশংসভাবে খুন করা হয় হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। এই ঘটনাকে জিহাদি আক্রমণ বলে আখ্যা দিয়ে আক্রান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছিল বিজেপি।

উল্লেখ্য,ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভের সময়  খুন হয়েছিলেন মুর্শিদাবাদের শমসেরগঞ্জের পিতা-পুত্র হরগোবিন্দ এবং চন্দন দাস। সোমবারের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করার পরে তাদের সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত। জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় ১৩জনকে-ই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন, পাশাপাশি- নিহতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারক। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই আদালতের নির্দেশের পরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মঙ্গলবার, শুভেন্দু অধিকারী ফাঁসির সাজা না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন। তাঁর দাবি,পুলিশের সিট চার্জশিটে ১৩ জনকে সমান দোষী দেখিয়েছে যাতে ফাঁসির সাজা না হয়।শুভেন্দু অধিকারী উচ্চতর আদালতে যাওয়ার কথা বলেছেন। বহু আইনজীবী এই পরিবারের হয়ে আইনি লড়াইয়ে আগ্রহ দেখিয়েছেন, বলেই জানিয়েছেন বিরোধী দলনেতা।।

About Post Author