Home » সরকার গড়তে বিজেপি ও তৃণমূলের সাহায্য নিতে রাজি হুমায়ুন কবীর

সরকার গড়তে বিজেপি ও তৃণমূলের সাহায্য নিতে রাজি হুমায়ুন কবীর

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারি :  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়া তাঁর সময়ের অপেক্ষা। অন্তত তাঁর বক্তব্য শুনলে তেমনটাই মালুম হচ্ছে। তিনি  তৃণমূল থেকে বহিস্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি মঙ্গলবার আবার জানিয়েছেন, ১৮২ টি আসনে  তাঁর দল বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই দলের চেয়ারম্যান হিসেবে তিনি জানিয়ে দিয়েছেন, বিধানসভা নির্বাচনে সরকার গড়ার মতো  জায়গায় পৌঁছাতে পারলেই তিনি প্রয়োজনে যেকোনো দলের সাহায্য নিতে পারেন। তিনি বলেছেন যে, ভারতীয় জনতা পার্টি সাহায্য করলে তাদের সাহায্যে সরকার গঠন করতে পারেন,  আবার প্রয়োজনে তৃণমূল সরকার গঠনে সহযোগিতা করলে তৃণমূলের সহযোগিতাও তিনি নেবেন। সবমিলিয়ে, বিধানসভা নির্বাচনে তিনি যে ডিসাইডিং  ফ্যাক্টর হতে চলেছেন এনিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই হুমায়ুন কবীরের মনে।।

About Post Author