Home » জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?

জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ : মুখ্য নির্বাচন কমিশনার  জ্ঞানেশ কুমারের অপসারণ নিয়ে এককাট্টা হতে চেষ্টা করছে তৃণমূল তথা ইন্ডিয়া জোট।  কতটা সম্ভবপর জ্ঞানেশ কুমারের অপসারণ? ইম্পিচমেন্ট প্রস্তাব আনা আইনি ভাবে অসম্ভব না হলেও বিষয়টি অত্যন্ত জটিল।

ইমপিচমেন্ট প্রস্তাব সংসদের যেকোনো কক্ষে (লোকসভা বা রাজ্যসভা) উত্থাপন করা যায়। লোকসভার ক্ষেত্রে অন্তত ১০০ জন এবং রাজ্যসভার ক্ষেত্রে অন্তত ৫০ জন সদস্যের সমর্থনসহ একটি নোটিশ স্পিকার বা চেয়ারম্যানকে দিতে হয়। প্রস্তাবটি কার্যকর হতে গেলে সংসদের প্রতিটি কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ এবং কক্ষের মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশি ভোটে পাস হতে হবে।

সূত্রের খবর অনুযায়ী,  জ্ঞানেশকুমারের অপসারণ ও ইমপিচমেন্টে  লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ১৫০ জনের জায়গায় ১৮০ জনের সই সংগ্রহ করেছে ইন্ডিয়া জোট।।

About Post Author