সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ : আরোহী সমেত বাইককে আধ-কিলোমিটার রাস্তা টানতে টানতে নিয়ে গেল ট্রাক।দত্তপুকুর থানার কদম্বগাছি টাকিরোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুর প্রতিবাদে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ ।কদম্বগাছি টাকি রোডের ঘোষপাড়া এলাকায় মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটে।বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়,দ্রুতগতিতে ট্রাক বসিরহাটের দিকে যাওয়ার সময় কদম্বগাছি ঘোষপাড়া এলাকায় বাইকটিকে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ধাক্কা দিয়ে প্রায় ৫০০ মিটার বাইক টানতে টানতে নিয়ে যায় ট্রাক। ঘটনাস্থলে বাইক আরোহীর ছিন্ন ভিন্ন দেহ দেখা যায় প্রতিবাদে টাকি রোড অবরোধ করে এলাকার মানুষজন।।
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ছিন্ন-বিচ্ছিন্ন বাইক আরোহী


More Stories
তারাপিঠে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা ৮, গ্রেফতার হোটেল মালিক
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, নিহত অন্তত ৫, আরও প্রাণহানির আশঙ্কা
নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে মজুত বাজিতে বিস্ফোরণ