সময় কলকাতা ডেস্ক, ৪ এপ্রিল : অভিনব অভূতপূর্ব ঘটনা ময়নাগুড়ির ভোট ঘিরে। যুদ্ধ এখন দুই বিজেপি প্রার্থীর। মজা উপভোগ করছেন তৃণমূল প্রার্থী কারণ বিজেপির প্রথম তালিকার প্রার্থী ও বিদায়ী বিধায়ক কৌশিক রায় এবং বিজেপির দ্বিতীয় তালিকার প্রার্থী ডালিম রায়ের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। দুজনেই দাবী করছেন- তিনি বিজেপির প্রার্থী। নিজেদের প্রার্থী প্রকাশের দ্বিতীয় তালিকায় ডালিম রায়ের নাম প্রকাশ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিলেন প্রথম তালিকায় প্রকাশিত কৌশিক রায় এবার বিজেপির প্রার্থী থাকছেন না। কিন্তু নাছোড়বান্দা কৌশিক রায় দলের ছাড়পত্র না পেয়েও সমানে জানিয়ে চলেছেন যে তিনি বিজেপির প্রার্থী। একদিকে ডালিম রায়কে নিয়ে যখন সুকান্ত মজুমদার প্রচারপর্ব সারছেন তার আগেই মনোনয়ন পর্ব সেরে ফেলেছেন কৌশিক রায়। তবে সুকান্ত মজুমদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ডালিম রায় তাদের দলীয় প্রার্থী। অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নির্দলের প্রতীকে লড়াই করতে হবে কৌশিক রায়কে। কৌশিক রায় অবশ্য বলছেন, পিকচার আভি বাকি হ্যায়।
তাজ্জব কাণ্ড ময়নাগুড়িতে, একই প্রতীকে বিজেপির জোড়া প্রার্থী!
Oplus_131072


More Stories
সাত দিনের পুলিশি হেফাজত অরুণ ভৌমিকের
আদালতে যাওয়ার সময় প্রশাসনকে তীব্র আক্রমণ অরুণ ভৌমিকের
পুলিশের জালে বারাসাতের দাপুটে কাউন্সিলর অরুণ ভৌমিক