সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিল : কোথায় লাগে কাজী নজরুল ইসলামের আধ্যাত্মিকতা? আধ্যাত্মিকতা এবং দর্শনের ঊর্ধ্বে উঠে পড়ছেন বিজেপি নেতারা। তাঁরা বলছেন নেতাকে পুজো করতে। উত্তরপ্রদেশের বিজেপি নেতা শ্যামপ্রকাশ বলছেন, নিষ্প্রাণ দেবদেবীতে পূজো না করে মোদি ও যোগী আদিত্যনাথকে পুজো করতে। প্রাপ্তি যোগ করতে পারে একমাত্র বিজেপি নেতাদের পুজো করার ফলশ্রুতি হিসাবে। পাথরের দেবতাকে পুজো না করে জীবন্ত দেবতা মোদি ও যোগীকে পুজো করার নিদান বিজেপি বিধায়কের।
কাজী নজরুল ইসলাম বলেছিলেন, খড়ের প্রতিমা পুজিস রে তোরা- মাকে তো তোরা পুজিস নে । হারদোইয়ের গোপামাউ আসনের বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশও বলছেন পাথরের দেবতাকে পুজো করে লাভ নেই। করতে হবে বিজেপি নেতাদের। বলেন, “পাথরের দেবতায় প্রাণ নেই, তাই পাথরের পূজা বন্ধ করে বর্তমানের জীবন্ত দেবতা নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের পূজা করুন, কারণ একমাত্র তারাই সব কিছু দিতে পারেন”।
প্রেক্ষাপট: ডঃ বিআর আম্বেদকর জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। সনাতনী ভাবাবেগকে আঘাত করে ব্যক্তিগত প্রাপ্তিযোগের জন্য চাটুকারিতা হিসেবেই সমালোচিত হচ্ছে বিজেপি বিধায়কের বক্তব্য।।


More Stories
জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে
কেন পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস?
প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ!