Home » বারাসাতের একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগ জমা পড়ল থানায়

বারাসাতের একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগ জমা পড়ল থানায়

Oplus_131072

দীপ সেন,সময় কলকাতা , ১৯ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনেই বারাসাত থানায় “অত্যাচারী” তৃণমূল নেতাও কর্মীদের বিরুদ্ধে ২০২১ সালের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ দায়ের করল বিজেপি । এই তালিকায় রয়েছে একাধিক কাউন্সিলরের নাম। সম্প্রতি বিধানসভায় বিরোধী দলনেতা শোভন দেব চট্টোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ২০২৬ সালে ভোটের পরে  তৃণমূল কর্মীরা হিংসার ফলে ঘরছাড়া। আর এই প্রশ্নেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার উপক্রম। শুভেন্দু অধিকারী বলেছিলেন ২০২১ সালের ভোট পরবর্তী সন্ত্রাসের তালিকার দিকেও নজর রাখা হবে। সেইমতো বিভিন্ন জায়গায় অভিযোগ জমা পড়তে শুরু করেছে। বারাসাতে এই অভিযোগের তালিকা অত্যন্ত দীর্ঘ।

২০২১ সালে বিরোধীদের ওপরে ভোট পরবর্তী হিংসা বৃহৎ আকার নিলেও   বারাসাত শহরের বিজেপি কর্মীদের অভিযোগ,সে সময় তাদের উপরে হামলার অভিযোগ নিতে অস্বীকার করেন তৎকালীন বারাসাত থানার আধিকারিকরা ।  অবশেষে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর আশ্বাসে এবার বারাসাত শহরের বিজেপি কর্মীরা প্রায় ৩৭ জন তৃণমূল নেতা ও “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের” বিরুদ্ধে বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাদের অভিযোগ, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় পর তারা দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন। ঘরে ফেরানোর জন্য একাধিক তৃণমূল নেতা তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছেন।  কয়েকশো বিজেপি কর্মীর উপর আক্রমণও নেমে এসেছে।তৎকালীন প্রশাসন অভিযোগ নেয়নি। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী নির্দেশে তারা আজ লিখিতভাবে অভিযোগ জমা দিলেন বারাসাত থানায়।

বারাসতের বিজেপি নেতা অনুপ বোস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উদ্যোগ নেওয়ার পরে ২০২১ সালের তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। অনুপ বোস এও বলেন, অরুণ ভৌমিক,চম্পক দাস, প্রদীপ ঘরামী সহ একাধিক কাউন্সিলরের নির্দেশে অকথ্য নির্যাতন হয়েছে বিজেপি কর্মীদের উপরে। খুনও হয়েছে বিজেপি কর্মী।সংশ্লিষ্ট কাউন্সিলর ও বেশ কিছু দাগি তৃণমূল দুষ্কৃতীর বিরুদ্ধে বিরুদ্ধে দলীয় বিজেপি কর্মীরা সুশৃংখলভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন বলেই জানান অনুপ বোস।।

About Post Author