দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২১ মে : গ্রেফতার হওয়ার পরে আদালতে তোলার সময় কাউন্সিলরের বিরুদ্ধে জনতা ক্ষোভে ফেটে পড়ল। বারাসাত আদালত চত্বরে প্রবল ক্ষোভের সামনে বারাসাতের কাউন্সিলর অরুণ ভৌমিক। বুধবার তাঁকে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়।রাজ্যে পট-পরিবর্তন হয়েছে, এখন এমনটাই হবে, গ্রেফতার হওয়ার পরে এই সত্য অনুভব করেছেন বারাসাতের একদা প্রভাবশালী কাউন্সিলর। প্রশাসনকে আক্রমণ করে এমনটাই বলেছেন অরুণ ভৌমিক। তবে নিশ্চিতভাবে মানুষের ক্রমবর্ধমান ক্ষোভবিক্ষোভের প্রবল আঁচ-ও অনুভব করছেন অরুণ ভৌমিক।

পাশাপাশি ১৬বছর ধরে কাউন্সিলর পদে থাকা অরুণ ভৌমিকের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটল আদালত চত্বরে। আদালত চত্বরে তার বিরুদ্ধে চোর স্লোগান ওঠে। উত্তেজিত জনতা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।বারাসাত থানা থেকে এনে আদালতে তোলার সময় আদালত চত্বরে নিজেকে আইনজীবী বলে দাবি করা এক মহিলাকে রনংদেহি মেজাজে অরুণ ভৌমিকের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ উগরে দিতে দেখা যায়। মহিলা চিৎকার করে জানাতে থাকেন, তাকে মানসিক ও শারীরিক হেনস্থা এসবই করেছেন অরুণ ভৌমিক। এছাড়াও আদালত চত্বরে অরুণ ভৌমিকের বিরুদ্ধে ও তাঁর “অত্যাচারের ” বিরুদ্ধে প্রবল ক্ষোভ-বিক্ষোভ বৃহস্পতিবার দুপুরে চোখে পড়েছে।।


More Stories
আদালতে যাওয়ার সময় প্রশাসনকে তীব্র আক্রমণ অরুণ ভৌমিকের
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি শুরু, পাকড়াও দত্তপুকুরের তৃণমূল নেতা
চিকেন নেকের নিরাপত্তায় মক ড্রিল