Home » বারাসাত মেডিক্যাল কলেজে তরতরিয়ে বাড়ছে গাঁজাগাছ

বারাসাত মেডিক্যাল কলেজে তরতরিয়ে বাড়ছে গাঁজাগাছ

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা , ২৭ মে : তরতরিয়ে বাড়ছে গাঁজা গাছ। বারাসাত মেডিকেল কলেজ ঢুকতে গেলেই প্রথমেই চোখে পড়বে সৌন্দর্যায়নের জন্য গড়ে ওঠা পার্ক। একদা এখানে বিভিন্ন মনোরম ফুলের গাছ ও পাতাবাহার গাছ লাগানো হয়েছিল। এখন সেখানে সব গাছ ছাড়িয়ে নজর কাড়ছে গাঁজা গাছ। আসাযাওয়ার পথে মানুষজন থমকে দাঁড়ান, দেখেন আর মন্তব্য করেন – কিরকম তরতরিয়ে বাড়ছে গাঁজাগাছ। বাস্তবেই দেড়-দুই মানুষ উচ্চতার এই গাঁজা গাছের বাড়বৃদ্ধি ভয়ংকর। উত্তর ২৪ পরগনা জেলা সদরের প্রাণকেন্দ্র বারাসাত হাসপাতালের ঢোকার মুখে গাঁজা গাছটি দেখে মনেই হতে পারে যে, সৌন্দর্য বিকাশের কেন্দ্রে গাঁজার চাষ হচ্ছে। দিনরাত যেখানে জীবন মৃত্যুর দোলায় দুলতে থাকা মানুষ চিকিৎসার জন্য আসেন সেখানে ক্রমবর্ধমান গাঁজা গাছ  নিয়ে দীর্ঘদিন ধরে কারো কোন হেলদোল নেই। প্রশ্ন, কেউ কি ইচ্ছে করে গাঁজার বীজ ছড়িয়ে দিয়েছিলেন পার্কে? হাসপাতাল লাগুয়া এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। নতুন সরকারের আমলে বারাসাতের নবনির্বাচিত বিধায়ক শঙ্কর চ্যাটার্জিকে  বিষয়টি জানানো হলে তিনি তড়িঘড়ি বারাসাত হাসপাতালে ঢোকেন। অবিলম্বে এই গাঁজা গাছটি উৎপাটন করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক।।

About Post Author