সময় কলকাতা ডেস্ক, ২৭ মে : মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে কবিতাই লিখে ফেললেন দলত্যাগী বা দল বদলাতে চাওয়া তৃণমূলীদের নিয়ে। উল্লেখ্য,১৯৯৮ সালের তৃণমূলের প্রতিষ্ঠা হয়েছিল, তবে তৃণমূলের ২৮ বছরের ইতিহাসে এরকম অস্তিত্ব সংকট আগে দেখা যায়নি, যেমনটা এই মুহূর্তে দেখা দিয়েছে । রাজ্যের সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ের জন্য দায়ভার চাপালেন তৃণমূল দলে থাকা “গিরগিটি”দের বা রং বদলাতে যাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বদের উপরে । কবিতার আকারে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করলেন তার ভাবনার ফসল হিসেবে একটি কবিতা।
উল্লেখ্য,২০১১ সালে বঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল। ১৫ বছর ক্ষমতায় থাকার পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়ী হয়ে ক্ষমতায় আসে। মে মাসের ৪ তারিখ নির্বাচনের ফল প্রকাশের পরে তৃণমূলের একটি বিরাট অংশকে বিজেপির দিকে পা বাড়াতে দেখা যায়। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শক্তি চট্টোপাধ্যায়ের ‘অবনী বাড়ি আছো’ কবিতার অংশ টেনে এই প্রসঙ্গে জানান, দরজায় কড়া নেড়ে নেড়ে অনেকেই খোঁজ করছেন তবে তৃণমূলের মধ্যে যে ভাল লোকরা রয়েছেন তাদেরকেই বিজেপিতে নেওয়া হবে। অন্যদিকে, তৃণমূলে একের পর এক নেতা, প্রাক্তন মন্ত্রী ও সাংসদদের তৃণমূল ও দলের নীতি সম্পর্কে বিষ-উদগার করতে শোনা গিয়েছে । তীব্র সমালোচনা করা হচ্ছে আইপ্যাক, অভিষেক ও মমতার অভিষেক-স্নেহ নিয়ে। অনেকে দল বদলানোর জন্য উঠে পড়ে লিখেছেন তা তাদের প্রতিক্রিয়াতে স্পষ্ট। এবার এনিয়ে কবিতা দিয়েই মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।


More Stories
দল মানে কারা? প্রশ্ন তুলে পদত্যাগ অরূপ-সুশান্তের
বিজেপিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক সুরজিৎ
জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন কাকলি, নাম না করে কাকে আক্রমণ?