পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ৩০ মে : কুনাল ঘোষ বলেছেন তৃণমূলের দুঃসময়ে তৃণমূল নেতাদের মধ্যে শ্বাসকষ্ট দেখা গিয়েছে। এবার শ্বাসকষ্টের শিকার হলেন তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রকান্তি ব্যানার্জি। পদত্যাগ করলেন শুভ্রকান্তি। কাউন্সিলর-এর বাইরে ও তাঁর একটা পরিচয় আছে। যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে শুভ্র কান্তির উত্থান যা পরবর্তীতে সাধারণ মানুষের চোখে দাপট এবং অত্যাচার হিসেবে গণ্য হয়েছে। শুভ্রকান্তি ব্যারাকপুরের স্বঘোষিত মহারাজ হয়ে ওঠেন । উৎসব অনুষ্ঠান লেগেই থাকত তাঁর পৌরহিত্যে। অভিযোগ ভুরিভুরি তাঁর বিরুদ্ধে। অভিযোগ,তৃণমূল জমানায় জনগণের অর্থে পরিপুষ্ট হয়ে প্রভূত আয় ব্যায়ের সঙ্গে হিসাব বহির্ভূত সম্পত্তির অধিকারী হয়েছেন শুভ্রকান্তি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে এবং অভিষেক ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে অভিযোগ নিত না।সময় বদলায়। অত্যাচারের অবসান হয়। ব্যারাকপুরে অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তিও আপাতত অস্তাচলে। শুক্রবারে শুভ্রকান্তি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ব্যারাকপুর পুরসভায়।

রাজ্যে তৃণমূল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হেরে যেতেই সারা বঙ্গের প্রভাবশালী দাপুটে নেতাদের পতন হচ্ছে অথবা তারা শিবির বদলানোর চেষ্টায় উঠেপড়ে লেগেছেন। ব্যারাকপুরেও অন্যথা হয়নি। রাজ চক্রবর্তী হারতেই তৃণমূলের পদত্যাগের ছোঁয়া লেগেছে । রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, চারদিকে যেভাবে ধরপাকড় শুরু হয়েছে নিজেদেরকে বাঁচাতেই পদত্যাগের জোয়ার উঠেছে। নইলে শুভেন্দু অধিকারীর কথামতো হিসেব দিতে হবে। এই মুহূর্তে শুভ্রকান্তি দের মাথার ওপরেও যে ছাতা নেই অগত্যা পদত্যাগ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার শুভ্রকান্তিদের গন্তব্য কী!


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা