Home » বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন

বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন

Oplus_131072

চুমকী সূত্রধর, সময় কলকাতা, ১ জুন :  অবশেষে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠিত। লোকভবনে গঠন হল পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হল ৩৫ জনকে বিধায়ককে। সকলকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি।

রবীন্দ্র জয়ন্তীতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ মাত্র ছ’জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। এবার সেই শপথ গ্রহণের তিন সপ্তাহ অপেক্ষার পর সোমবার শেষমেশ সেই মন্ত্রিসভার সম্প্রসারণ হল। সোমবার লোকভবনে নতুন করে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রী শপথ নিলেন। সকলকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। অধিকাংশ মন্ত্রীই ধুতি-পঞ্জাবি পরে বাঙালি পোশাকে সেজে আসেন। বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একে একে মন্ত্রীদের নাম ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। দফায় দফায় শপথ নেন মন্ত্রীরা। সবমিলিয়ে শপথগ্রহণে পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১-এ।

Oplus_131072

এদিন বাংলার পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৩ জন। পূর্ণমন্ত্রী হয়েছেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদ্বত মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার, দুধকুমার মণ্ডল।স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী  হয়েছেন মালতি রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ।প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন অশোক দিন্ডা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদ বাউড়ি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা, মৌমিতা বিশ্বাস মিশ্রা।

চমক রয়েছে বেশ কয়েকটি ক্ষেত্রে। যাঁরা প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাঁরা শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় ঠাঁই পেলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম শারদ্বত মুখোপাধ্যায়, তিনি ক্যাবিনেট মন্ত্রী। পেশায় চিকিৎসক শারদ্বত প্রথমবারই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিধাননগর থেকে নির্বাচিত হন। খড়দহ থেকে নির্বাচিত কল্যাণ চক্রবর্তী পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন। দীর্ঘদিনের বিজেপির লড়াকু নেতা দুধকুমার মণ্ডলকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল। বিজেপির যখন বাংলায় সেভাবে অস্তিত্বই ছিল না, ১৯৮৮ সালে বীরভূমে পঞ্চায়েত ভোটেও তিনি জয়ী হয়েছিলেন। কুলটি থেকে নির্বাচিত অজয় পোদ্দার ১৯৭৫ সাল থেকে আরএসএস -এর সম্পর্ক। গোপীবল্লভপুর থেকে মন্ত্রী হলেন রাজেশ মাহাতো, নয়াগ্রাম থেকে মন্ত্রী হয়েছেন অমিয় কিস্কু। প্রথম বার নির্বাচনে লড়ে জয়ী হয়ে কলিতা মাঝি প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন। আউশগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তাঁকে নিয়ে নির্বাচনের সময়ে একাধিক আলোচনাও হয়। শ্রীরামপুর থেকে ভাস্কর ভট্টাচার্য, বলাগড় থেকে সুমনা সরকাররা মন্ত্রিসভায় এলেন।

ছাব্বিশে রাজ্য বিধানসভা ভোটের ফলাফলে ২৯৪টির মধ্যে ২০৮ আসন পেয়ে সরকার গড়েছে বিজেপি। গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ মন্ত্রী শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে। ওইদিন শুভেন্দু ছাড়াও বিভিন্ন দফতরের দায়িত্ব পান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। এবার তাঁদের ভার কিছুটা লাঘব করতে মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ৩৫ জন। সবমিলিয়ে প্রত্যাশা ও চমকের সংমিশ্রণ পূর্ণাঙ্গ মন্ত্রিসভায়।।

About Post Author