Home » ওয়াই চ্যানেলে লোক হল না, মমতার ধর্নামঞ্চ ফাঁকা

ওয়াই চ্যানেলে লোক হল না, মমতার ধর্নামঞ্চ ফাঁকা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২ জুন : “নেই মামা তাই কানা মামা/ মুশকিল আসান উড়ে মালি /ধর্মতলায় কর্মখালি” – সুকুমার রায়ের আবোল তাবোল এর কবিতার লাইনের সঙ্গে বড্ড প্রাসঙ্গিক হয়ে উঠল ওয়াই চ্যানেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  ধর্নামঞ্চে । লোক নেই প্রায়, মঞ্চে হাতে গোনা নেতা নেত্রী। তৃণমূলের বিধায়ক ও সাংসদ এই মুহূর্তে মোট ১১৯ জন। অথচ ১৯ জনকেও দেখা গেল না মঙ্গলবার ওয়াই চ্যানেলে।রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নার পরিকল্পনা থাকলেও প্রশাসনিক বাধার জেরে শেষ মুহূর্তে কর্মসূচির স্থান বদল করে ওয়াই চ্যানেলে নিয়ে আসা হয় । দলীয় বিবৃতিতে নেতা-কর্মীদের সেখানে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও বড্ড খালি তৃণমূলের মঞ্চ। বিধায়করা নেই মামা হয়ে গিয়েছেন।শোভনদেব, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা ছিলেন। আরও কয়েকজন উল্লেখযোগ্য নেতা-নেত্রী থাকলেও নেই-এর সংখ্যা ছিল চোখে পড়ার মত। এদিন দুপুরে কালীঘাট থেকে ধর্নাস্থলের উদ্দেশে রওনা দেন মমতা । সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন । মেয়ো রোডে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তিনি ওয়াই চ্যানেলে পৌঁছন । হাতে ছিল সংবিধানের একটি প্রতিলিপি । ওয়াই চ্যানেলে বোঝা গেল দিন বদলে গিয়েছে। এক মাস আগেও এই ছবি কল্পনাতেও আনা যেত না। তবে কি সত্যি মমতা জনসমর্থন হারিয়েছেন?

About Post Author