Home » বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে

বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩ জুন : খেলা যেদিকে মোড় নিচ্ছিল, ফলও তাই হল। যে ঘরের চাবি ও দখল পাওয়া নিয়ে বিদ্রোহী হয়ে উঠেছিলেন তৃণমূলের একটি দল,  সেই ঘরের চাবি মমতা অনুগামী শোভনদেব বন্দ্যোপাধ্যায়কে কে না দিয়ে তুলে দেওয়া হল বিদ্রোহী এবং তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই স্বীকৃতি দিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু । বিরোধী দলনেতার ঘরের চাবি ঋতব্রতকে দেওয়ার পরে,বিরোধী দলনেতার ঘরে বসে ঋতব্রত বলেন, আমরা দলবদ্ধভাবে লড়াই করেছি। তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত নিজেকে টিএমসি বলেই আখ্যা দেন। তিনি বলেন, আমাদের সঙ্গে টিএমসি-র ৫৮ সদস্যের দল রয়েছে। আমরাই প্রধান বিরোধী দল। আরও দুজন আমাদের সঙ্গে আছেন, কিন্তু তাঁরা রাজ্যের বাইরে। তিনি আরও জানিয়েছেন জাভেদ খান, সন্দীপন সাহা, সবিনা ইয়াসমিন, শিউলি সাহা নতুন টিএমসি বিধায়ক দলের ডেপুটি লিডার হবেন। বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত জানিয়েছেন,  পশ্চিমবঙ্গ সরকারের যে নীতিগুলি আমাদের কাছে সঠিক বলে মনে হবে না, তার বিরোধিতা করব, কিন্তু শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করব না।।

About Post Author