দীপ সেন, সময় কলকাতা : তৃণমূল রাজ্যে ক্ষমতা থেকে যাওয়ার পরে বিভিন্ন নেতা নেত্রীর নামে অনবরত পোস্টার পড়েই চলেছে। বারাসাতেও এর আগে অনেক নেতা-নেত্রীর নামে আর্থিক দুর্নীতির এবং অত্যাচার-উৎপীড়নের কথা তুলে পোস্টার পড়েছে। এবার চরিত্র নিয়ে অশালীন ইঙ্গিত সহ পোস্টার পড়ল এক তৃণমূল পুরপিতার নামে। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কুন্ডুর নামে জনৈকা আশা কর্মীর নাম জড়িয়ে পোস্টার পড়ল বারাসাত জেলাশাসকের দফতর এবং দফতর সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, কাউন্সিলর সমীর কুন্ডু বারাসাত যুবক সংঘের প্রেসিডেন্ট। বারাসাত যুবক সংঘের একাধিক সদস্য সমীর কুন্ডু কে নিয়ে বিবৃতি দিয়েছেন। বারাসাত যুবক সংঘের সদস্য খোকন দাসের অভিযোগ, সমীর কুন্ডু চারিত্রিকভাবে কুরুচিসম্পন্ন, তাই পোস্টার পড়া স্বাভাবিক । সমীর কুন্ডু এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বলেছেন, তার নামে অহেতুক কুৎসা রটানো হচ্ছে। তিনি উল্লিখিত আশা কর্মীকে চেনেন না, চোখেও দেখেননি। তবে রাজনৈতিক পরিবর্তনের আবহে কাউন্সিলরের নামে পোস্টার যে রাজনৈতিক বিরোধিতার নামে নিজের ক্লাব থেকেই ফেলা হয়েছে তা মেনে নিয়ে সমীর কুন্ডুর বক্তব্য, তাঁর প্রচেষ্টায় যুবক সংঘ ক্লাবের উন্নতি ক্লাবের অনেকে মেনে নিতে পারছেন না।।
বারাসাতে কাউন্সিলরের নামে “অশালীন ” পোস্টার
Oplus_131072


More Stories
বারাসাতে প্রহৃত বিজেপি নেতা তাপস মিত্র
রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে
অরুণ ভৌমিকের ১৪ দিনের জেল হেফাজত