Home » নেপাল সীমান্তে ঠিক কোথায় ধরা পড়েন জাহাঙ্গীর?

নেপাল সীমান্তে ঠিক কোথায় ধরা পড়েন জাহাঙ্গীর?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৮ জুন :  উল্লেখযোগ্য যে সোমবার দক্ষিণ ২৪ পরগনার ফলতার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা এবং বিধানসভা নির্বাচনের প্রাক্তন প্রার্থী জাহাঙ্গীর খানকে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। কেন, নেপাল সীমান্তের ঠিক কোথায় ধরা পড়লেন জাহাঙ্গীর? এবার ভোট থেকে সরে দাঁড়িয়েও পুলিশের থাবা থেকে বাঁচতে পারবেননা বুঝে গিয়েছিলেন জাহাঙ্গীর। পুলিশ তাকে যত্রতত্র খুঁজছিল। তিনিও এলাকা ছাড়েন। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি বাজার এলাকা থেকে তাঁকে ধরা হয়। এটি ভারত-নেপাল সীমান্তের অত্যন্ত কাছে অবস্থিত। সূত্রের খবর,  তিনি নেপালে পালিয়ে যেতে চাইছিলেন এবং নেপালে পাকাপোক্ত থাকবে আস্তানা করতে চাইছিলেন। একথাও জানা গিয়েছে নেপালে পাকাপাকি থাকার জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, তিনি নিজের সন্তানদের নেপালের স্কুলেও ভর্তি ও করিয়ে ফেলেছিলেন ইতিমধ্যে।।

About Post Author