সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : আগাথা ক্রিষ্টির লেখা ‘মার্ডার অন দা ওরিয়েন্ট এক্সপ্রেস’ বহুবার চলচ্চিত্রায়িত হয়েছে। মার্ডার অন দা ওরিয়েন্ট এক্সপ্রেস হত্যা ও রহস্য কাহিনীর মধ্যে কোন অবৈধ উপাদান ছিল না। এই কালজয়ী রহস্য উপন্যাসের ছায়া যেন অবৈধ সম্পর্কের ঘনঘটায় তৈরি নন্দিতা -শিবপ্রসাদের বাংলা চলচ্চিত্র ফুলপিসি ও এডওয়ার্ডে। জমিদার পরিবারের বিকৃত কামনা ও গা ঘিনঘিন করা যৌনতার মধ্যে খুন আর রহস্য উদঘাটন শেষে খুন যেন হয়ে উঠল পোয়েটিক জাস্টিস।তবে তদন্তকারী অফিসারের চরিত্রে রজতাভ দত্তের বিশেষ করণীয় কিছুই ছিল না।ওরিয়েন্ট এক্সপ্রেসের সঙ্গে খুনের আশ্চর্য সামঞ্জস্য, তবে নিপুন ভাবে বোনা নয় কাহিনী। আগাথা ক্রিষ্টির কাহিনীতে ছিল চমক, নন্দিতা -শিবপ্রসাদের কাহিনীতে রয়েছে অবৈধ যৌনতার দলিল । তদন্তকারী অফিসার এখানে নিজেই জানতে পারেনি কে খুনি, জানার প্রেক্ষাপটও তৈরি হয়নি। শুধুমাত্র রগরগে মশলা থাকলেই কি আর ছবি লোক টানে! দ্বিতীয় সপ্তাহে এসে লোক টানছে না চলচ্চিত্র। প্রাপ্তিযোগ, কিছু সুরেলা গান এবং দুয়েকজন অভিনেতা-অভিনেত্রী।এখানে সোহিনী অসামান্য, তাঁর অভিনয়ের ছটায় অনেকটাই ঢেকে গিয়েছে ফুলপিসি এডওয়ার্ডের যাবতীয় ব্যর্থতা।।
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
Oplus_131072


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব