Home » “সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”

“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : সুখেন্দু শেখর রায়ের পদাঙ্ক অনুসরণ করে তৃণমূল ত্যাগ করুন, সাংসদ পদে ইস্তফা দিন, তৃণমূলের সাংবাদিক সম্মেলন থেকে বার্তা কল্যান বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদের । সুখেন্দু শেখর রায় যে অভিযোগ এনেছেন তার সত্যতা আছে কিনা তা অন্য বিষয় জানিয়ে লোকসভার দুই সাংসদ মঙ্গলবার বলেন,দলের বিরুদ্ধে বিদ্রোহ করতে হলে দলত্যাগ করে বিদ্রোহ করুন। তৃণমূলের সাংবাদিক সম্মেলনে  কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদ  বিদ্রোহী সাংসদদের বিঁধে বলেন সামান্যতম নৈতিকতা থাকলে দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ থাকলে  সুখেন্দু শেখরের মত তৃণমূলের হয়ে পাওয়া দলীয় পদ ছাড়তে হবে এবং তৃণমূলের নাম ব্যবহার করা বন্ধ করা উচিত। এই সাংসদরা কোনোদিন লিখিতভাবে বা মৌখিকভাবে তৃণমূলের ভুল ত্রুটি নিয়ে কথা বলেননি। কোন লিখিত প্রমাণ থাকলে তা দেখানোর চ্যালেঞ্জ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,এতদিন বলেন নি যে কথা তা দলের পরাজয়ের পরে বলার অর্থ তাঁরা ক্ষমতার অলিন্দে থাকতে চান, তাই দল বদলাচ্ছেন।  তাঁরা দুঃসময়ে কর্মীদের পাশে না থেকে, নিজেদের আখের বোঝানোর চেষ্টা করছেন বলে  সমস্বরে অভিযোগ তুলেছেন দুই সাংসদ। সোমবারের বিজেপির সাথে বৈঠকের পরে সবকিছুই প্রকাশ্যে চলে এসেছে বলে দাবি দুই সাংসদের। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী নন, তাদের নেতা যে নরেন্দ্র মোদি সেকথা যখন সুস্পষ্ট তখন তৃণমূলে থাকার নৈতিক অধিকার তাদের নেই বলেই বার্তা দেওয়া হয়। যে” দ্বিচারী “সাংসদরা কোনোদিন আরজি কর কাণ্ডের বিরুদ্ধে মুখ খোলেননি, প্রতিবাদ করেননি – তাঁরা এখন সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন বলেই জানিয়েছেন কল্যাণ ও কীর্তি আজাদ। কল্যান বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে এদিন ছিলেন বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নেতৃত্বে থাকা কাকলি ঘোষ দস্তিদার। তাঁরা এও বলেন, ভোটে রায়ের ফলে তৃণমূলের আক্রান্ত কর্মীদের কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন “সুখের পায়রা “সাংসদরা। কীর্তি আজাদ বলেন, সংখ্যাটা বড় কথা নয়, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা দল বিজেপির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে ।

About Post Author