সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে সামিল ছিলেন, শামিল ছিলেন বিদ্রোহী সাংসদদের বৈঠকেও তবুও ধোঁয়াশা কাটলো না তার অবস্থান নিয়ে। তিনি মঙ্গলবার বললেন, যা করছেন তা সৌজন্যের রাজনীতি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন,আছেন থাকবেন।
তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছেন। তবে তাঁর অবস্থান নতুন নয় জানিয়েছেন তারকা -সাংসদ। দেব বলেছেন, “ভবিষ্যতে আমার রাজনৈতিক জীবনে কী ঘটবে, আমি এখনই বা এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে উনি (মমতা) যত দিন বেঁচে আছেন, তত দিন আমি দিদির পাশে।” ফলে দেব আগামী দিনে কী করবেন তা নিয়ে জটিলতা কাটলো না।।


More Stories
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের